আগামীর সময়

কোনো উৎসবে আলোকসজ্জা করা যাবে না

কোনো উৎসবে আলোকসজ্জা করা যাবে না

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকার অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি হলো, কোনো উৎসব বা বিবাহে আলোকসজ্জা করা যাবে না।

গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং রাত প্রায় পৌনে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে চলে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের সিদ্ধান্ত জানান।

নাসিমুল গনি জানান, অফিস সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারি ও বেসরকারি সকল অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংকিং সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। চারটায় ব্যাংক বন্ধ হয়ে যাবে।

তিনি আরও জানান, সরকারি কিছু ব্যয় হ্রাস করা হচ্ছে। আগামী তিন মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন, জলযান, আকাশযান বা কম্পিউটার সামগ্রী কেনা হবে না।

'অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে সরকারের ব্যয় আরও ৩০ শতাংশ কমানো হয়েছে। ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ হ্রাস করা হয়েছে।' যোগ করেন তিনি।

    শেয়ার করুন: