বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় হাঁটু পানিতে পরীক্ষা দিল শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধিপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫৮
কুমিল্লায় হাঁটু পানিতে পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়

সকাল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও কোমর, আবার কোথাও হাঁটু পর্যন্ত উঠেছে পানি। পরীক্ষা কেন্দ্রেই হাঁটু ও কোমর পর্যন্ত পানি ওঠায় বেশ ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। কোথাও ভেজা টেবিলে আবার কোথাও দাঁড়িয়ে পরীক্ষা দিতে দেখা গেছে এসএসসি শিক্ষার্থীদের। এ ছাড়া বৃষ্টি ও ঝড় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নগরীতে বিদ্যুৎ চলে যায়। কোনো কোনো কেন্দ্রে মোমবাতি ও চার্জলাইট জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। আবার পরীক্ষা শেষে বৃষ্টির পানিতে কোমর কিংবা হাঁটু পানি মাড়িয়ে বাড়িতে ফিরতে হয়েছে শিক্ষার্থীদের। এমন দৃশ্য দেখা গেছে কুমিল্লার মহানগরীর বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে।

আজ মঙ্গলবার নগরীতে টানা দুই ঘণ্টার বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু সমান পানি জমে । ফলে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা।

মহানগরীর জাঙ্গালিয়া, রানীরবাজার, ইপিজেড রোড, চকবাজার, টমছমব্রিজ, মোগলটুলি, কান্দিরপাড়, শাসনগাছা, বাগিচাগাঁও, ধর্মপুর ও চর্থা এলাকায় জলাবদ্ধতা বেশি হয়েছে বলে জানা যায়। অনেক স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট।

ঈশ্বর পাঠশালা হাইস্কুল কেন্দ্রে পরীক্ষার পর পরীক্ষার্থী হাসান আল মামুনের বাবা জাবিউল আল মামুনের সঙ্গে কথা হয়। বললেন, ‘পরীক্ষা শুরু হওয়ার পরেই বিদ্যুৎ চলে গেছে। পরীক্ষা কক্ষে প্রচুর পানি প্রবেশ করেছে। পরীক্ষার্থীরা ভেজা কাপড়ে মোমবাতি ও চার্জার লাইটের আলোতে পরীক্ষা দিয়েছে। সামান্য বৃষ্টিতে এ শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর কোনো সমাধান বিগত ১৭ বছরে কেউ করতে পারেনি। এ বিষয়টি দুঃখজনক।’

স্থানীয় বাসিন্দারা জানান, কুমিল্লা মহানগরীতে সবই পরিকল্পনাহীন। ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়, যার ফলে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। আর জনগণ এই ভোগান্তিতে দিন কাটায়।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান বলেছেন, ‘আজ কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, আমি গত মাসে প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নগরীর রেইসকোর্স খাল এবং কান্দিরপাড় খাল খনন সম্পন্ন করেছি। নগরীর যে সব জায়গায় জলাবদ্ধতা হচ্ছে সেসব এলাকায চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    শেয়ার করুন:
    Advertisement
    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    advertiseadvertise