প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রতিক্রিয়া

অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

মাহতাব হোসেন
মাহতাব হোসেন
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২
অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে দিনদুপুরে মারা গেলেন যুবক আবুল কালাম। আবুল কালামের দুই সন্তান জানতেই পারল না কেন তাদের বাবা আর ঘরে ফিরছে না। প্রতিদিন বাবা যখন অফিস শেষে রাতে বাসায় ফিরত, তক্ষুনি ছুটে যেত ৫ বছর বয়সী আবদুল্লাহ ও ৩ বছরের পারিসা। বাবার কোলে উঠে পড়ত পারিসা।

আব্দুল্লাহর হাতে চকোলেটের প্যাকেট তুলে দিতেন বাবা আবুল কালাম, কিন্তু পারিসার আবদার ভিন্ন। সে বাবার সঙ্গে বাইরে যাবে। তাই বাবাকে দরজার দিকে দেখিয়ে দিত, ‘বাবা বাইরে যাব...’ বাবা ক্লান্ত, বিধ্বস্ত; তবুও মেয়ের আবদার বলে কথা। তখনই মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে পড়তেন। বাড়ির বাইরে ছোট্ট পারিসা যা দেখত তাতেই মুগ্ধতা ভর করত। মেয়ের ভালো লাগা, আনন্দ- বাবার মন ছুঁয়ে যেত।

এই যে আমি অনুমান থেকে যা লিখলাম, তা কতটা ভুল? একজন বাবা ও ছোট্ট সন্তানের রসায়ন তো এমনই, নাকি ভিন্ন? সেই বাবা ঘরে ফেরে না আজ কতদিন! কতদিন চকোলেট আনেন না আব্দুল্লাহর জন্য, পারিসাকে কোলে নিয়ে বাইরে যান না। কতদিন বাবার অপেক্ষায় থাকতে থাকতে ছেলেমেয়েরা কেঁদেছে, তারপর ঘুমিয়ে পড়েছে। বাবা তো আসলই না।

কিন্তু আবুল কালামের রেখে যাওয়া দুই সন্তানের বাঁক নেওয়া জীবন হয়তো তেমন করে ভাবায়নি আমাদের। ছোট্ট শিশুর মন ভেঙে যাওয়া আমাকে ভাবিয়েছে দিনের পর দিন

তিন ও পাঁচ বছরের সন্তানের মনস্তত্ত্ব কতটা আঘাত পেয়েছে, আমরা জানি না। আবুল কালামের স্ত্রীর কান্না দেখেছি। হয়তো বুঝতে চেষ্টা করেছি তার তেড়েফুঁড়ে যাওয়া হৃদয়ের অবস্থা; কিন্তু আবুল কালামের রেখে যাওয়া দুই সন্তানের বাঁক নেওয়া জীবন হয়তো তেমন করে ভাবায়নি আমাদের। ছোট্ট শিশুর মন ভেঙে যাওয়া আমাকে ভাবিয়েছে দিনের পর দিন।

আমি নিজেও বারবার ভুলে যেতে চেয়েছি আবুল কালামের কথা, আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়ার কথা। তার দুই সন্তানের কথা। কিন্তু সামাজিকমাধ্যম আমাদের ভুলতে দেয় না। আরেকজন আবুল কালাম চলে আসেন। এবার আবুল কালাম হয়ে আসেন বুলেট বৈরাগী।

সামাজিকমাধ্যমে ঘুরছে বুলেট বৈরাগীর পারিবারিক হাসিখুশির কত ছবি। একমাত্র সন্তান অভয়কে নিয়ে আনন্দময় মুহূর্ত। ২৭ এপ্রিল ছিল বুলেটের ছেলে অভয়ের প্রথম জন্মদিন। এর আগেই বাবা বুলেট সন্তানের কাছে ফিরতে চেয়েছিলেন। একমাত্র সন্তানের প্রথম জন্মদিন। এই দিনকে ঘিরে নিশ্চয়ই অন্য ধরনের অনুভূতি খেলা করেছে বুলেটের হৃদয়ে। ছিল নানা পরিকল্পনা। হয়তো বুলেটও সেভাবেই ভেবেছিলেন।

অবুঝ অভয় তেমন বুঝতে শেখেনি। কিন্তু বাবাকে কে না বুঝতে পারে? বাবাকে কদিন না দেখলেই অস্থির হয়ে যায়। মায়ের কাছে শুনেছে, বাবা কাল আসছে। তাতে বুঝে গেছে অভয় বাবা আসবে। জন্মদিনের মাত্র একদিন আগে বাবা এলেন, কিন্তু নিথর দেহে।

চট্টগ্রাম থেকে ফেরার সময় রাত ১টা ২৫ মিনিটে স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা বলেছিলেন বুলেট বৈরাগী। স্ত্রী ঊর্মি হীরাকে তিনি বলেছিলেন, 'ঘুমিয়ে পড়ো, আমার আসতে দেরি হবে।' এটাই ছিল শেষ কথা। এরপর বাসেই ঘুমিয়ে পড়েন তিনি।

ঘুমিয়ে পড়ার একপর্যায়ে বাসটি কখন পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করে তা টের পাননি বুলেট। এমনকি তুলনামূলক নিরাপদ জায়গা কোটবাড়ি বিশ্বরোডও পার হয়ে যায় বাসটি। হঠাৎ ঘুম থেকে জেগে কুমিল্লায় নামার কথা বললে বাসের হেলপার তাকে মহাসড়কের জাগুরঝুলি এলাকায় নামিয়ে দেন।

বাবাকে দেখে কোলে ওঠার আবদার করতে পারবে না। বাবার বুকে মুখ লুকাতে পারবে না। অভয়ের সবচেয়ে শক্তিশালী জায়গাটা চিরদিনের জন্য শূন্য হয়ে গেল

আধাকিলোমিটার সামনে গেলে তিনি নামতে পারতেন আলেখারচর বিশ্বরোডে। কাছাকাছি তিন-তিনটি নিরাপদ জায়গা থাকতে ঘুমের বিভ্রম এবং বাস চালনার দায়িত্বে থাকাদের নির্বুদ্ধিতায় তাকে নেমে যেতে হয় অনিরাপদ স্থানে। আর এই অনিরাপদ স্থানে নেমেই বিপদ ডেকে আনেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। শেষমেশ তাকে জীবন দিতে হয়।

অভয় জানতে পারল না, কোথায় হারিয়ে গেল বাবা। সে আর বাবাকে কখনোই দেখতে পারবে না। বাবাকে দেখে কোলে ওঠার আবদার করতে পারবে না। বাবার বুকে মুখ লুকাতে পারবে না। অভয়ের সবচেয়ে শক্তিশালী জায়গাটা চিরদিনের জন্য শূন্য হয়ে গেল।

আব্দুল্লাহ, পারিসা, অভয়দের মতো অজস্র শিশুদের বাবা এখন আর ঘরে ফেরে না। খুব তুচ্ছ কারণে তাদের ফেরা হয়ে ওঠে না। কিন্তু সেই তুচ্ছ কারণ দূর করার উপায় খুঁজে পায় না কেউ...।

মেট্রোরেলকাস্টমস কর্মকর্তাবুলেট বৈরাগীআবুল কালামবিয়ারিং প্যাড
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise