প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

রংপুর ব্যুরোপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫
বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

ছবি: আগামীর সময়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সিভিল) পাস করেও দীর্ঘদিন চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন শাওন ইসলাম। পরিবারের বড় ছেলে হিসেবে মা-বাবা ও ছোট ভাইয়ের দায়িত্ব তার কাঁধে। তাই কিছু একটা করতেই হবে, এমন চিন্তা সবসময় তাকে তাড়িয়ে বেড়াত। কিন্তু ব্যবসা শুরু করার মতো পুঁজিও ছিল না। শেষ পর্যন্ত অনলাইনে খোঁজাখুঁজির মাধ্যমে স্বল্প খরচে ও অল্প জায়গায় মাশরুম চাষের ধারণা পান তিনি। সেখান থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা শুরু, আর আজ তার সে স্বপ্নই বাস্তব।

রংপুর নগরীর নীলকণ্ঠ এলাকার বাসিন্দা শাওন ইসলাম। তিনি ২০২১ সালে রংপুর ইনস্টিটিউট অব টেকনোলজি (আরইটি) থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন সম্পন্ন। এরপর চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরেও পাননি কোনো সুযোগ। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের এক মাসব্যাপী কৃষি ও উদ্যানবিষয়ক প্রশিক্ষণে অংশ নিয়ে ধারণা লাভ করেন মাশরুম চাষ সম্পর্কে। এরপর অনলাইনের সহায়তায় বিষয়টি ভালোভাবে শিখে ২০২২ সালে শুরু তার মাশরুম চাষের যাত্রা।

শুরুটা ছিল ছোট মাত্র ৫০টি ঝিনুক মাশরুমের স্পন দিয়ে একটি ছোট ঝুপড়ি ঘরে। বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ স্পনে। প্রতি ব্যাচে দেড় থেকে দুই মাসে প্রায় ১০০ কেজি মাশরুম হয় উৎপাদন, যা প্রতি কেজি ৪০০ টাকা দরে বিক্রি করে আয় হয় প্রায় ৪০ হাজার টাকা। বছরে অন্তত ছয়টি ব্যাচে তিনি মাশরুম বিক্রি করে আয় করছেন প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি নিজে উৎপাদিত স্পন বিক্রি করে আরও আয় করছেন প্রায় ১ লাখ টাকা।

তার বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট একটি ঘরে দড়িতে ঝুলিয়ে ও মেঝেতে সাজিয়ে রাখা হয়েছে স্পনের প্যাকেট। সেগুলো থেকেই বের হচ্ছে তাজা মাশরুম, যা তিনি নিজ হাতে করছেন সংগ্রহ। আরেকটি ঘরে তৈরি হচ্ছে স্পন। প্রতিদিন পানি স্প্রে, পরিচর্যা, সংগ্রহ, প্যাকেটজাতকরণ এবং বিভিন্ন জায়গায় সরবরাহ, সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘আপন সংসার’ নামে তার রয়েছে একটি ফেসবুক পেজও, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারে স্পন করেন সরবরাহ।

শাওনের এই উদ্যোগ এখন এলাকায় ফেলেছে বেশ সাড়া। তার ছোট ভাই নয়ন জানান, ‘ভাইয়ার এই উদ্যোগ আমাদের সংসারে এনে দিয়েছে সচ্ছলতা। আমার চালিয়ে যেতে পারছি পড়াশোনাও। ভবিষ্যতে আমিও হতে চাই তার মতো উদ্যোক্তা।’ মা শাহানা বেগম বললেন, ‘বেকার ছেলের কষ্ট সবচেয়ে বেশি। কিন্তু শাওন প্রমাণ করেছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এখন সংসারে এসেছে স্বস্তি।’

স্থানীয়দের মতে, শাওন দেখিয়েছেন শূন্য থেকে শুরু করেও সফল হওয়া সম্ভব। শুধু মাশরুম চাষিই নয়, তিনি এখন স্পন উৎপাদন করে সরবরাহ করছেন দেশের বিভিন্ন জায়গায়। ক্রেতারাও তার উৎপাদিত মাশরুমের গুণগত মানে সন্তুষ্ট।

শাওনের ভাষায়, ‘অল্প পুঁজি, কম জায়গা আর স্বল্প সময়েই মাশরুম চাষে ভালো লাভ করা যায়। এটি আমাকে করেছে স্বাবলম্বী।’ তিনি জানান, মাশরুম ফ্রিজে ৭-১০ দিন, সেদ্ধ করে ডিপ ফ্রিজে ২-৩ মাস এবং শুকিয়ে ৭-৮ মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। গত বছর তিনি প্রায় ৩ হাজার স্পন বিক্রি করে আয় করেছেন প্রায় ৯০ হাজার টাকা।

বেকার তরুণদের উদ্দেশে শাওনের পরামর্শ, বাড়ির ছোট জায়গায়ও সহজে মাশরুম চাষ করা সম্ভব। ঝিনুক মাশরুম দ্রুত বৃদ্ধি পায় এবং এর পুষ্টিগুণ ও ঔষধি গুণের কারণে বাজারে চাহিদাও বেশি। তাই স্বল্প পুঁজিতে শুরু করে যে কেউ হতে পারেন একজন সফল উদ্যোক্তা।

রংপুরসফলতাবেকাত্বউদ্যোক্তা
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise