প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভারি বৃষ্টি

পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০
পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

চারদিকে থইথই পানি, তার নিচে চাপা পড়ে আছে সোনালি স্বপ্ন। ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার হাওরাঞ্চলে তলিয়ে গেছে বিস্তৃত এলাকার ধানক্ষেত। বাতাসে কাঁপছে না ধানের শীষ, কাঁপছে মানুষের বুক। চারদিকে থইথই পানি, তার নিচে চাপা পড়ে রয়েছে সোনালি স্বপ্ন। কয়েক দিন আগেও যেখানে সোনালি ধান দুলছিল, আজ সেখানে ভাঙা স্বপ্নের নিঃশব্দ চিহ্ন।

গতকাল বুধবার কোমরপানিতে দাঁড়িয়ে ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। মাথা থেকে কোমর পর্যন্ত পলিথিনে মোড়া, যেন বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার শেষ চেষ্টা। একটু দূরে দাঁড়িয়ে কাটা ধানের আঁটি বেঁধে দিচ্ছিলেন কৃষক কামাল মিয়া। চোখের কোণে জমে থাকা পানি আর বৃষ্টির পানির পার্থক্য বোঝা যাচ্ছিল না।

প্রশ্ন করতেই গলা ধরে এলো তার। কান্না কারতে করতে তিনি বলেছেন, ‘ধানের ওপরে তিন-চার হাত পানি। কীভাবে কাটমু? যা ছিল সব ভেসে গেল। চোখের সামনে তলিয়ে গেল সোনার ধান। ধানই আমাদের জীবন। আর সেই জীবনটাই এখন পানিতে ডুবে আছে। আমরা নিঃস্ব হয়ে গেলাম।’

এ চিত্র এখন নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলায়। টানা বর্ষণে দেশের হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। যারা জমি থেকে ফসল কাটতে পেরেছেন, তাদের ধানও মাঠে ভিজছে। রোদ না থাকায় শুকিয়ে গোলায় ধান তুলতে পারছেন না কৃষক।

নেত্রকোনা ও কলমাকান্দা

গত ২৪ ঘণ্টায় জেলায় মৌসুমের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে উজানের ঢল মিলিয়ে হাওর ও নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ফলে অনেক জায়গায় পাকা ধান পানিতে তলিয়ে যাচ্ছে, আর যেগুলো কাটা হয়েছে সেগুলোও শুকাতে না পেরে নষ্ট হওয়ার আশঙ্কা করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত হাওরের প্রায় ৫৮ শতাংশ ধান কাটা হয়েছে। বাকি এখনো মাঠে রয়েছে, যা পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর করছে।

মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার কৃষক মানিক সরকার বলেছেন, ‘সোমবারও জমিতে পাকা ধান ছিল। রাতের বৃষ্টিতে সকালে এসে দেখি সব পানির নিচে। সাত বিঘার মধ্যে মাত্র এক বিঘার ধান তুলতে পেরেছি ‘

হবিগঞ্জ

বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা এস এম সুরুজ আলী জানান, আর কয়েকদিন থাকলে এসব ধানে পচন ধরতে পারে। কিন্তু ধান কাটার জন্য শ্রমিকও পাচ্ছেন না। কোনো উপায় না পেয়ে তিনি নিজেই গতকাল বুধবার সকাল থেকে ছেলেকে নিয়ে ধান কাটতে শুরু করেছেন।

ধানের পাইকারি ব্যবসায়ী হামিদুল হক আখঞ্জী বলেছেন, সরকারি মূল্য নির্ধারণ না হওয়ায় ধান ক্রয় করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বেশি দামে যদি ধান ক্রয় করি আর সরকার পরে দাম কমিয়ে নির্ধারণ করে, তবে তো লোকসানে বিক্রি করতে হবে। তাই আপাতত পর্যাপ্ত পরিমাণে ধান ক্রয় করতে পারছেন না ব্যবসায়ীরা।

অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ দীপক কুমার পাল বলেন, ‘বুধবার পর্যন্ত জেলায় ২৭১০ হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। আমরা কৃষকদের বলছি দ্রুত ধান কাটতে, কিন্তু বাস্তবতা হলো ধান কেটে তারা কোথায় রাখবে। বৃষ্টির কারণে তো শুকাতে পারবে না। আর না শুকাতে পারলে তো ধান পচে যাবে। তাই ধান কাটায় তাদেরও আগ্রহ কম।’ তিনি বলেন, পানির কারণে কম্বাইন হারভেস্টার মেশিন হাওরে নামানো যাচ্ছে না।

মৌলভীবাজার ও বড়লেখা

রাজনগরের কাউয়াদীঘি হাওরের অর্ধেকেরও বেশি বোরো ধান তলিয়ে গেছে। কৃষকদের অভিযোগ, কাশিমপুর পাম্প হাউজের গাফিলতি ও সেচপাম্পগুলো নিয়মিত সচল না রাখায় এমন অবস্থা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বারবার বলে আসছে, তারা নিয়মিত সেচ দিচ্ছে।

এদিকে শ্রমিক সংকট, বৃষ্টিতে পানি বাড়ার পাশাপাশি বজ্রপাতের ভয়ে মাঠে ধান কাটতে নামতে পারছেন না কৃষকরা। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। এবার রাজনগর উপজেলায় ১৪ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে কাউয়াদীঘি হাওরে ৬ হাজার ২৩৭ হেক্টর রয়েছে।

সুনামগঞ্জ ও ছাতক

মধ্যনগরে আরেকটি বাঁধ ভেঙে গেছে। সেই ভাঙন দিয়ে ঢুকে পড়া পানিতে তলিয়ে গেছে জিনারিয়া হাওরের বিস্তীর্ণ বোরো ক্ষেত। মুহূর্তেই শেষ হয়ে গেছে অর্ধশতাধিক কৃষকের সারা বছরের স্বপ্ন। বৃহস্পতিবার সকালে বোলাই নদের পাশের একটি খালের বাঁধ ভেঙে ওই হাওরে ফসলহানি ঘটে। এর আগে বুধবার উপজেলার এরনবিল হাওরে (ইকরাছই হাওরে) বাঁধ ভেঙে পানি ঢোকে।

কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া

জেলার ১৩ উপজেলায় কৃষকের সোনার ফসল ডুবে গেছে। মিঠামইনের ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বনেদি কৃষক বোরহান উদ্দিন আহমেদ চৌধুরী বুলবুল জানান, এই অঞ্চলের চাষিদের পরিবারগুলো বোরো ফসলকে জীবিকা করে থাকেন। কিন্তু এবার বাম্পার ফলন হলেও ফসল ঘরে তোলার আগেই নষ্ট হয়ে যাচ্ছে।

বকশীগঞ্জ (জামালপুর)

বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রাথমিক তথ্যানুযায়ী, গারো পাহাড়ের পাদদেশে কামালপুর, বাট্রাজোড় ও বগারচর ইউনিয়নে ৩৫ হেক্টর পাকা ধানক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। এ ছাড়া ৩০ হেক্টর ভুট্টা হেলে পড়ে পানিতে আক্রান্ত হয়েছে। কৃষি অফিস ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে তালিকা প্রস্তুত করছে।

বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টিতে ক্ষতি

সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখীর কারণে লক্ষ্মীপুরে মেঘনা নদী উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে বুধবার লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া ছোট লঞ্চ ও ছোট নৌযানও বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশের ৫টি স্থানে গাছ উপড়ে ও ভেঙে পড়ে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসকর্মীরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙ্গাতিপাড়া গ্রামের খোকন আলী বলেছেন, গাছ ভেঙে টিনের চালের ওপর পড়ে, সবকিছু তছনছ হয়ে গেছে। আমরা গরিব মানুষ— কী দিয়ে টিন কিনে চাল ঠিক করব? ময়মনসিংহের গৌরীপুরে স্কুলভবনসহ অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

মাওহা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সালেহ নূর আহম্মদ আকন্দ জানান, বিদ্যালয়ের ৩টি শ্রেণিকক্ষ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও কার্যত অচল হয়ে পড়েছে। খাগড়াছড়ির আম ঝরে পড়ে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২৬টি খুঁটি বিধ্বস্ত ও ৩৫০ স্থানে তার ছিঁড়ে বিদ্যুৎ-বিপর্যয় হয়েছে।

বন্যাঝড়বৃষ্টিধান
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    advertiseadvertise