প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

  • আমি প্রচারবিমুখ, তাই ক্যামেরা নিয়ে যাইনি : সিডিএ চেয়ারম্যান
আব্দুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রামপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬
সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

গ্রাফিকস: আগামীর সময়

জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রকল্পটির কাজের কারণে দুইদিন ধরে নগরীর একাংশ পানিতে তলিয়ে আছে। সীমাহীন দুর্ভোগে পড়েছে নগরবাসী। কোটি কোটি টাকার সম্পদেরও ক্ষতি হয়েছে। কিন্তু প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সিডিএর চেয়ারম্যানের দেখা মেলেনি নগরীর কোথাও। পানিতে ডুবে যাওয়া এলাকাও দেখতে যাননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরাও সমালোচনায় মুখর।

গতকাল পানি ওঠার পর থেকে নগরের বিভিন্ন এলাকায় দৌড়ঝাঁপ করেছেন সিটি মেয়র। তিনি নগরবাসীর কষ্টের জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম কোনো বার্তাও পাঠাননি গণমাধ্যমে। যদিও তার সংস্থার প্রকল্পের কারণেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

মন্ত্রণালয়ের সভায় অংশ নিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এসেছি। এর আগে প্রকল্প এলাকায় গিয়েছিলাম। কিন্তু আমি প্রচারবিমুখ। তাই ক্যামেরা নিয়ে যাইনি। সেটি প্রচারও করিনি

বুধবার দুপুরে জলাবদ্ধ প্রবর্তক মোড় পরিদর্শনে গিয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জলাবদ্ধতার দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কাজটা করছে সেনাবাহিনী। গতকাল তাদের আমি দেখিনি। আজ আমি আশা করেছিলাম সিডিএ চেয়ারম্যান অন্তত এখানে থাকবেন।


আরও পড়ুন

দেড় লাখ মানুষের প্রাণ এক রাতেই শেষ

২৯ এপ্রিল ২০২৬


হোয়াটসঅ্যাপে কল দিলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম জানালেন, ‘মন্ত্রণালয়ের সভায় অংশ নিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এসেছি। এর আগে প্রকল্প এলাকায় গিয়েছিলাম। কিন্তু আমি প্রচারবিমুখ। তাই ক্যামেরা নিয়ে যাইনি। সেটি প্রচারও করিনি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে খালের বাঁধ কেটে দেওয়ার নির্দেশ দিয়েছি। এরপর থেকে খালগুলো থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছে।’ তার দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।



মঙ্গলবার অফিস সময়ে সারাদিন কার্যালয়ে ছিলেন চেয়ারম্যান। তখন তার দেড় কিলোমিটার অদূরেই জামালখান বাই লেইন পানিতে ডুবেছিল। বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছিলেন এখানকার বাসিন্দারা, এমন তথ্য জানিয়েছে সিডিএর সঙ্গে যুক্ত কর্মকর্তারা।



জামালখান এলাকার বাসিন্দা শৈবাল পারিয়ালের মন্তব্য, পানি প্রবাহের পর্যাপ্ত বিকল্প পথ না রেখে বাঁধ দেওয়ায় বাসা-বাড়ি ডুবেছে। মানুষ কষ্ট পেলেও যারা প্রকল্প বাস্তবায়ন করছেন তাদের দেখা মেলেনি।



ফেসবুকে সাখাওয়াত হোসাইন ও সাইফুল করিম আরিয়ান নামে দুইজন লিখেছেন, প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। তাদের প্রকল্পের কারণে নগর ডুবে যাচ্ছে, সেই সিডিএ চেয়ারম্যান ও প্রকৌশলীদের কোনো খবর নেই।



সিটি মেয়র ও সিডিএ’র কর্মকর্তাদের দাবি, জলাবদ্ধতা নিরসনের জন্য জামালখান ও হিজড়া খাল সংস্কার কাজ চলছে। এ জন্য বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের কারণে পানি প্রবাহ আটকে গিয়ে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে।



আরও পড়ুন

‘এখানে পাহাড়ধস হয় না’

২৯ এপ্রিল ২০২৬


‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে সিডিএ। প্রকল্পটির ব্যয় ৮ হাজার ৬২৬ কোটি ৬২ লাখ টাকা। ইতোমধ্যে ব্যয় হয়েছে ৬ হাজার ১৭ কোটি টাকা। প্রকল্পটির আওতায় সংস্কার করা হবে ৩৬টি খাল। চলতি মৌসুমে ২ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘ্য জামালখান ও ২ দশমিক ৪ কিলোমিটার হিজড়া খাল সংস্কার কাজ চলছে। দুইটি খালের রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য খালগুলোর বিভিন্ন অংশে অন্তত ৩০টি বাঁধ দেওয়া হয়েছে।

বাঁধের কারণে মঙ্গলবারের বৃষ্টিতে জমে থাকা পানি ২৪ ঘণ্টায়ও নামেনি পাঁচলাইশ আবাসিক এলাকায়। বুধবার দুপুর ১২টায়ও এই এলাকার ১ নম্বর রোডে জমে ছিল হাঁটু পানি। প্রবর্তক মোড়েও কোমর পানি জমে যায়। পানিতে ভিজে জুবুথুবু হয়ে এই পথ পাড়ি দিয়েছেন নগরবাসী।

চট্টগ্রামজলাবদ্ধতাচসিকসিডিএ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise