আগামীর সময়

যশোরে বিজিবির অভিযান: ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

যশোরে বিজিবির অভিযান: ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ছবিঃ আগামীর সময়

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ৮২টি ভারতীয় শাড়ি, ​১৯টি সোনপাপড়ি, ​৪৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ​১,১৯৫টি চকলেট, ​১,২৭৬টি প্রসাধনী (কসমেটিকস) সামগ্রী।

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান নিয়মিত চলছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে’, যোগ করেন সাইফুল্লাহ সিদ্দিকী।

    শেয়ার করুন: