আগামীর সময়

কমলনগরের তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়ল ৭ দোকান

কমলনগরের তোরাবগঞ্জ বাজারে আগুনে পুড়ল ৭ দোকান

ছবিঃ আগামীর সময়

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে আগুনে অন্তত ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাদের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে হাজী হাসেম স্টোর, আমিন ভ্যারাইটিজ, বেবী শপ, মেঘনা শপিং কমপ্লেক্স, জনতা টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোর এবং দুটি স্বর্ণকারের দোকান। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এসব দোকানের বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে যায়।

ফলোয়ান ট্রেডার্সের মালিক আলাউদ্দিন জানান, তার ওষুধের দোকান থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল আহসান জানান, খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ব্যবসায়ীরা বলেছে, আগুনে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

    শেয়ার করুন: