আগামীর সময়

নাটোরে পুলিশের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

নাটোরে পুলিশের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জেরে পুলিশের সামনেই দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আহত হয়েছেন অন্তত চারজন।

আজ রবিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে সিংড়ার মাধা বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার সোলাইমান হোসেন লাবু ও সুজাউদ্দৌলা সূর্যের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘ ১৫ বছর ধরে। এ বিষয়ে একটি মামলাও চলমান হয়েছে। এই জেরে রবিবার সকালে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে উভয়পক্ষের লোকজন ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষে চারজন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। 

সিংড়া থানার ওসি এএসএম আব্দুন নূর বলেছেন, উভয়পক্ষের সঙ্গে বসে পুলিশ মীমাংসার চেষ্টা করছে। এতে সমাধান না হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে ওসি।

    শেয়ার করুন: