জামালপুরে ১৫ ড্রাম পেট্রল জব্দ, পাচারের অভিযোগে আটক ১১

জামালপুর সদরে কালোবাজারে বিক্রির জন্য পেট্রল পাচারের সময় ১১ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ১৫ ড্রাম পেট্রল। বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।
এ ঘটনায় ১৫ ড্রাম পেট্রোলসহ ১১ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে জব্দকৃত পেট্রোলসহ তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকা থেকে পেট্রোলসহ তাদেরকে আটক করা হয়।
প্রত্যাক্ষদর্শীসূত্রে জানা গেছে, মধ্যরাতে পিকআপ ভ্যান, ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান ও অটোরিকায় অনেকগুলো তেলের ড্রাম দেখে স্থানীয়রা তল্লাশি চালায়। সাতটি গাড়িতে থাকা ১৫ ড্রামে পেট্রল পেয়ে গাড়িচালকসহ ১১ জনকে আটকে তারা পুলিশে খবর দেয়। ১৫ ড্রামে প্রায় ৩ হাজার ১শ লিটার পেট্রল ছিল বলে জানা যায়।
প্রত্যাক্ষদর্শী মো. সৌরভ বলেছেন, ‘রাতে আমরা কয়েকজন মিলে কালীবাড়ি বাজারে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় কয়েকটা গাড়ি দেখে আমাদের সন্দেহ হলে আমরা গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করি। এ সময় গাড়ির চালক ও গাড়িতে থাকা লোকজন পেট্রলের বিষয় স্বীকার করেন। পরে পুলিশ এসে আটক ব্যক্তিদের ও জব্দ করা পেট্রল ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।’
স্থানীদের অভিযোগ, সোহেল রানা (৩৫) ও আল আমিন নামে দুই তেল ব্যবসায়ী এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া জানিয়েছেন, আটক ১১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আদালতে তোলার প্রস্তুতি চলছে।

