আগামীর সময়

যশোরে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

যশোরে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

ফাইল ছবি

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার আমবটতলা এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।

নিহত মকবুলের বাড়ি চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে। চৌগাছা পাশাপোল কলেজের অধ্যাপক ছিলেন তিনি। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ ) সকাল সাড়ে ১০টায় মোটরসাইকেলে করে যশোর শহর থেকে নিজ গ্রামের বাড়ির দিকে রওনা হন মকবুল। সদরের আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে বাইকে ধাক্কা দেয় একটি দ্রুতগতির ট্রাক। সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানালেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক কাজী বাবুল।

    শেয়ার করুন: