গুলশান সেন্ট্রাল পার্ক পরিচালনায় রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের সমঝোতা স্মারক স্বাক্ষর

সংগৃহীত ছবি
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সঙ্গে গুলশান সেন্ট্রাল পার্ক ও স্পোর্টস কমপ্লেক্সের (শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্ক) পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
২৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ওই সমঝোতা স্মারক গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. ওয়াহিদুজ্জামান তমালের কাছে হস্তান্তর করেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
রাজউকের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ডা. তমাল। গুলশান সেন্ট্রাল পার্ক এবং স্পোর্টস কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডকে অর্পণ করার জন্য তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।



