ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

সংগৃহীত ছবি
গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব সুযোগ-সুবিধা নিয়ে ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। নতুন এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা কেনাকাটায় সাশ্রয়ের পাশাপাশি লাইফস্টাইল ও ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি উপভোগ করতে পারবেন।
দৈনন্দিন লেনদেনকে আরো আনন্দময় করতে বিশেষভাবে ডিজাইন করা এই কার্ডের মাধ্যমে রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার এবং ওয়ালেট-সংক্রান্ত ট্রানজ্যাকশনে বছরে সর্বোচ্চ ৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। নতুন ইস্যুকৃত প্রাইমারি কার্ডহোল্ডাররা দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট—পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং চালডাল থেকে আকর্ষণীয় ওয়েলকাম ভাউচার পাবেন।
কার্ড ইস্যুর প্রথম তিন মাসে গ্রাহকরা পিওএস, কিউআর এবং ই-কমার্স লেনদেনে মাসিক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই কার্ডের মাধ্যমে বিকাশ ওয়ালেট ট্রান্সফার প্রসেসিং ফিতে ১% ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকরা স্বপ্ন, মীনা বাজার, আগোরা এবং ইউনিমার্টে কেনাকাটায় মাসিক ১০% ক্যাশব্যাক সুবিধা উপভোগ করবেন। এছাড়া লাজ ফার্মা, তামান্না ফার্মেসি এবং আরোগ্য-তে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত খরচেও মাসিক ১০% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
দেশ-বিদেশে বড় অঙ্কের কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’-এর মাধ্যমে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন। এছাড়াও দেশজুড়ে ১,৭০০-এর বেশি পার্টনার মার্চেন্টে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করা যাবে।
এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা লেনদেনের বিপরীতে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করবেন, যা নির্দিষ্ট রিটেইল ট্রানজ্যাকশন বা কার্ডের বার্ষিক ফি মওকুফে ব্যবহার করা যাবে। কার্ডটিতে ঐচ্ছিক সুবিধা হিসেবে ‘ক্রেডিট শিল্ড ইনস্যুরেন্স’ রয়েছে। এর আওতায় হাসপাতালে ভর্তি ব্যয়ের কাভারেজসহ মৃত্যু, স্থায়ী অক্ষমতা এবং জটিল রোগের ক্ষেত্রে সুরক্ষা পাওয়া যাবে।
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান কার্ডটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংক পিএলসি
২০০১ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক যাত্রা শুরু করে। বর্তমানে এটি দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধিশীল ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়।
৩০৫টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারের বেশি কর্মী নিয়ে ব্যাংকটি কর্পোরেট ও রিটেইল উভয় সেগমেন্টে সেবা প্রদান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক গত ২৪ বছরে দেশের বৃহত্তম জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

