আগামীর সময়

একদিন পরেই ফের পতনে শেয়ারবাজার

একদিন পরেই ফের পতনে শেয়ারবাজার

সংগৃহীত ছবি

টানা পতনের পর বুধবার (০২ এপ্রিল) দেশের শেয়ারবাজার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও একদিন পরেই ফের পতনে ফিরে গেছে। সপ্তাহের শেষ কর্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। বর্তমান কমিশনের ওপর আস্থা সংকট মধ‍্যপ্রাচ‍্যে বাজার ইতিবাচক ধারায় ফিরতে পারছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণের পর থেকেই গোটা বিশ্বের অর্থনীতি টালমাটাল। বিশ্বব্যাপী তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে অনেক আগেই। যেখানে এই যুদ্ধের শুরুতে দাম ছিল ৬৫ ডলার। জ্বালানি তেলের সংকটে দেশের কলকারখানায় উৎপাদন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যার প্রভাব পড়ছে দেশের শেয়ারবাজারে।

বৃহস্পতিবার দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, দর কমেছে ৩০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টির। ডিএসইতে ৬২৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০১ পয়েন্টে। সিএসইতে ১৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৮টির দর বেড়েছে, কমেছে ১১৪টির এবং ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। এর পরে রয়েছে ডেফোডিল কম্পিউটার্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭.৮০ শতাংশ। এরপরে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।

এদিকে ১০ শতাংশ দর কমে দর কমার শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ৯.৩০ শতাংশ দর পতনে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইলস লিমিটেড। এর পরে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, ফ্যামেলি টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

    শেয়ার করুন: