আগামীর সময়

গুলশান কেন্দ্রে ভোট দিলেন সুচন্দা, চম্পা ও ববিতা

গুলশান কেন্দ্রে ভোট দিলেন সুচন্দা, চম্পা ও ববিতা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ভোটকেন্দে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকারাও অংশ নিয়েছেন এবারের ভোট উৎসবে। বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন ঢালিউডের তিন কন্যা সুচন্দা, ববিতা ও চম্পা।

তাঁদের উপস্থিতিতে কেন্দ্রের পরিবেশে যোগ হয় বাড়তি উচ্ছ্বাস। ভোট শেষে গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপেও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ঢালিউডের এই তিন কন্যা।

এর আগে এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেছিলেন, দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠুক।

তিনি আরও বলেন, শিল্পীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শিল্পচর্চা করতে পারেন এটাই আমাদের কামনা।

    শেয়ার করুন: