আগামীর সময়

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নায়িকা কাতারে, যা বলছেন

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে নায়িকা কাতারে, যা বলছেন

অভিনেত্রী নিঝুম রুবিনাকে পুলিশ খুঁজছে। অন্যদিকে অভিনেত্রী দেশের বাইরে, কাতারের দোহায় ঘুরে বেড়াচ্ছেন। সেখান থেকে জানালেন, যে তার বিরুদ্ধে মামলা করেছে সেটি ভুয়া। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলছেন।

অভিনেত্রীর ভাষ্য, আজকে আমি একটা নিউজ দেখছি ,আমার নামে মামলা করেছে এবং আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আমি আমার অপরাধ জানতে চাচ্ছি আর আমি কার কাছ থেকে টাকা নিয়েছি টাকা নিলে তো অবশ্যই ডকুমেন্টস থাকবে। আমি আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ,আইনের প্রতি শ্রদ্ধা রেখে ,আমার সাংবাদিক ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ এটা খুব গভীরভাবে তদারকি করার জন্য।

প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম, স্বামী মামূনুর রশীদ রাহুল, দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ পরোয়ানা জারি করেন।

গত ২৯ জানুয়ারি নায়িকা রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী ও ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। তবে এদিন তারা আদালতে হাজির হননি। বাদীপক্ষ থেকে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মোছা. সুরভী বেগমের করা মামলায় অভিযোগ করা হয়, তারা পূর্ব পরিচিত। রুবিনা নিঝুম ও রাহূল তার আস্থাভাজন ও বিশ্বস্ত ছিলেন।

রুবিনা নিঝুম ও রাহূল বিভিন্ন সময় সুরভী বেগমের কাছ থেকে টাকা ধার নিয়ে যথাসময়ে ফেরত দিয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেন। সেই সুবাদে ২০২০ সালের ১ অক্টোবর রুবিনা নিঝুম ও রাহূল সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান। ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় তাদের সাড়ে ১২ লাখ টাকা দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দিবে মর্মে তাদের মধ্যে চুক্তিনামা সম্পাদিত হয়। রাহূল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবে মর্মে উল্লেখ করা হয়।

এদিকে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক অস্বচ্ছলতা দেখা দেয়। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের ১ মে টাকা ফেরত চান। তবে রুবিনা নিঝুম ও রাহূল টাকা ফেরত দেবে না মর্মে জানিয়ে দেয়।

নিঝুম রুবিনা বলছেন, আমি সত্যিই আমার ভাষা হারিয়ে ফেলেছি। নিউজটা দেখে আমাদের নতুন সরকার আসতে না আসতেই এত বাজে একটা নিউজ আমার নামে হবে আমি কখনো কল্পনাও করিনি, আমার সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ,একটু জিনিসটা খুব ভালোভাবে দেখার জন্য। যে ওই মহিলাটাকে যার এত বড় সাহস , যে সে কিসের এত বড় অদৃশ্য পাওয়ার কাজ করছে তার সাথে।






    শেয়ার করুন: