আগামীর সময়

কক্সবাজার চকরিয়ায় মধ্যরাতে ভোটের দাবি ভুয়া

কক্সবাজার চকরিয়ায় মধ্যরাতে ভোটের দাবি ভুয়া

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে, “কক্সবাজারের চকরিয়ায় মধ্যরাতে ভোট চলছে”। ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে শেয়ার করা হয়েছে, যা ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতার প্রশ্ন তোলার চেষ্টা করছে।

তবে যাচাইয়ের পর দেখা গেছে, এই দাবি সঠিক নয়। ভিডিওটি আসলে পুরনো এবং অন্য কোনো নির্বাচনের ঘটনা। রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, ২০২৪ সালের ৫ জুন ’ফেনী টিভি’ ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশিত হয়েছিল।

সেখানে উল্লেখ ছিল, “ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪, একাই সব ব্যালটে সিল মারলেন এই ভোটার”।

অর্থাৎ, ভিডিওটিকে কক্সবাজার চকরিয়ার ভোটের সঙ্গে মিথ্যে ভাবে সংযুক্ত করে প্রচার করা হচ্ছে। যা বিভ্রান্তিকর।

    শেয়ার করুন: