আগামীর সময়

আমেরিকা-ইরান এক হয়ে যুদ্ধ বন্ধের ঘোষণার ছবিটি এআই

আমেরিকা-ইরান এক হয়ে যুদ্ধ বন্ধের ঘোষণার ছবিটি এআই

ছবিঃ আগামীর সময়

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে-আমেরিকান ও ইরানের সেনাবাহিনী এক হয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে।

তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। যাচাই করে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো আসল নয়; এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আলোচিত ছবিগুলো নিয়ে কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যায়নি।

এছাড়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে-যুদ্ধ বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে তা আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা, যা দেখা যায়নি।

ছবিগুলো বিশ্লেষণ করে একাধিক এআই-জনিত অসঙ্গতি ধরা পড়ে। পরে হাইভ ডিটেক্ট (Hive Detect) প্ল্যাটফর্মে পরীক্ষা করলে এগুলো এআই-তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে নিশ্চিত হয়।

এছাড়া অনুসন্ধানে জানা যায়, ‘12 মায়া বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৯ মার্চ ছবিগুলো প্রথম পোস্ট করা হয়। পেজটির বায়োতেই উল্লেখ আছে যে তাদের সব কনটেন্ট এআই দিয়ে তৈরি এবং বাস্তব নয়।

আমেরিকান ও ইরানের সেনাবাহিনী এক হয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে- এ দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পূর্ণ ভুয়া এবং এআই-জেনারেটেড।

    শেয়ার করুন: