আগামীর সময়

বিশ্বে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অবারিত দুয়ার খুলে যাবে : প্রেসসচিব

বিশ্বে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অবারিত দুয়ার খুলে যাবে : প্রেসসচিব

একই সঙ্গে তিনি এক প্রশ্নের জবাবে বললেন, দুই চুক্তির কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য বিশ্বে অবারিত দুয়ার খুলে যাবে। বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।


শফিকুল আলম বলেন, এই ১৮ মাসে একটা গুম হয়েছে? আগে যে নাটক করে মানুষ মারা হতো ক্রসফায়ারের মাধ্যমে, সেটা কি একটাও হয়েছে? আর ফ্রিডম অফ স্পিচ যদি বলি, আপনারা যা ইচ্ছা লিখতে পেরেছেন। যে কোনো প্রশ্ন করতে পেরেছেন, যে কোনো শব্দ ব্যবহার করতে পেরেছেন।

ফরেন রিজার্ভ সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, দেশে এখন সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে। দেশে এখন যে ফরেন রিজার্ভ রয়েছে তাতে প্রায় ৬ মাসের আমদানি খরচ বহন করা যাবে। দুইটা মেজর এগ্রিমেন্ট হয়েছে। একটা যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ এগ্রিমেন্ট, যার কারণে গার্মেন্টস শিল্পের জন্য বিশ্বে অবারিত দুয়ার খুলে যাবে। আরেকটা হলো ইউপিএ, জাপানের সঙ্গে। এটার কারণে জাপানের জাপানে পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা পাবে বাংলাদেশ, বিশেষ করে গার্মেন্টস শিল্প, আমাদের তো গার্মেন্টসের পণ্য প্রধান। এই দুইটা চুক্তির ফলে, এই দুটা চুক্তিকে সামনে বিশ্বের অন্যান্য দেশ আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী হবে।

ফরেইন পলিসি আগে একটি দেশের কাছে বর্গা দেওয়া ছিল দাবি করে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, আমি বারবার বলছি ফরেইন পলিসি, আমাদের সম্মুখে আমরা প্রাউডলি বলছি। আগে আমাদের ফরেইন পলিসি একটা দেশের কাছে বর্গা দেওয়া ছিল।

আপনারা নতুন সরকারের কাছে কোনো নিরাপত্তা চাইবেন কি না- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভালোই আছি। আমরা এখন যেমন আছি, আগামীতেও তেমনই থাকবো। আমরা কিন্তু গর্বিত বাংলাদেশি। যদিও অনেকেই বলছে আজকে আমি মালয়েশিয়ায় গিয়েছি, কালকে.. যদিও আমি একটু আগে একতা পোস্ট দিতে চেয়েছিলাম যে একটু আগে ল্যান্ড করলাম।

প্রেসসচিব বলেন, ‘এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। এবারই প্রথম একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। আমি আশা করব, আমাদের সাংবাদিক বন্ধুরা এ বিষয়ে দৃষ্টি রাখবেন।’

এ সময় হাতিয়ায় ধর্ষণের ঘটনা নিয়ে শফিকুল আলম বলেন, ‘সরকার ধর্ষণের ঘটনায় একটি কমিটি করে দেবে, যারা এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।’

এদিকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান প্রেসসচিব।

    শেয়ার করুন: