সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম
অনলাইন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন নিয়ম করেছে সরকার। এ নিয়ম অনুযায়ী একজন পূর্ণ মন্ত্রী ২০টি পাস এবং একজন যুগ্মসচিব ৩টি পাস ইস্যু করতে পারবেন।
সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার প্রজ্ঞাপনে।
এতে বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী (সোমবার ও বৃহস্পতিবার ছাড়া) প্রতিদিন পাস ইস্যু করা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ নিয়ম অনুযায়ী একজন প্রতিমন্ত্রী ১৫টি, মন্ত্রিপরিষদসচিব, সিনিয়র সচিব ও সচিবরা ১০টি এবং অতিরিক্ত সচিবরা ৪ জন দর্শনার্থীকে পাস ইস্যু করতে পারবেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।



