আগামীর সময়

৪ উপদেষ্টার একান্ত সচিবকে অন্যত্র বদলি

৪ উপদেষ্টার একান্ত সচিবকে অন্যত্র বদলি

ফাইল ছবি

নির্বাচনের আগেই চার উপদেষ্টার পিএসকে (একান্ত সচিব) অন্যত্র বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। তারা হলেন— শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের একান্ত সচিব এ কে এম তাজকির- উজ জামান। তাকে শিক্ষা উপদেষ্টার পিএস পদ থেকে সরিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।


সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পিএস মুকতাদিরুল আহমেদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার পিএস মো. জাহিদুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।


এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত (প্রতিমন্ত্রীর মর্যাদা) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব (পিএস) মো. কুতুব আল-হোসাইনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

    শেয়ার করুন: