আগামীর সময়

‘চলেন যুদ্ধে যাই’

‘চলেন যুদ্ধে যাই’

সংগৃহীত ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস। দিনের সূচনা করতে বাড়ি থেকে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাঁর একটি মন্তব্যে বদলে গেল নিয়মিত এই দৃশ্যপট। বাড়ির দুয়ার খুলেই মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’

প্রধানমন্ত্রী যখন তিন শব্দের এই লাইন বললেন, সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা  তখন হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারও বুঝতে বাকি রইল না, দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন প্রধানমন্ত্রী।

তিন শব্দের চমকপ্রদ লাইনে উঠে এসেছে দেশ গঠনে তাঁর প্রতিদিনের সংগ্রামের কথা।  প্রধানমন্ত্রী যখন এই কথা বললেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি দিলেন ঘটনার বর্ণনা। 

সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে গুলশানের বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী। নিয়মমতো বাইরে প্রস্তুত ছিলেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা। বাড়ির দরজা খুলেই চিরচায়িত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশ্যে তারেক রহমান বলে উঠলেন, ‘চলেন যুদ্ধে যাই।’

সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার আজকের অনুষ্ঠানসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠকের কথা রয়েছে। এর বাইরেও আছে আরও কিছু বৈঠক- জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

    শেয়ার করুন: