ঢাবিতে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত

ছবি: আগামীর সময়
রাজধানীর নিউ মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তি (৪৫) নিহত হয়েছে দুর্বৃত্তের গুলিতে। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান মো. জুয়েল। তিনি জানাচ্ছিলেন, গুলিবিদ্ধ ব্যক্তি নিউ মার্কেটের শহীদ শাহ্ নেওয়াজ হলের সামনে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলছেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। জানার চেষ্টা চলছে। তার শরীরে পাঁচটা গুলির চিহ্ন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



