জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ হুইপ নিয়োগ
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও ছয়জন হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে ছয়জন হুইপ নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউস, খুলনা-৩ আসনের রফিকুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।

