প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করবে সরকার। চলতি অর্থবছরেই এই পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সরকার প্রথম ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী।
‘কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান, ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা দেওয়া হবে।’
৪১৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬-এর জুনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ গ্রহণের কথাও জানালেন প্রধানমন্ত্রী।

