আগামীর সময়

বুধবার ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়, আজ কেমন থাকবে আবহাওয়া?

বুধবার ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়, আজ কেমন থাকবে আবহাওয়া?

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা আজও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    শেয়ার করুন: