বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নুসরাতের মনোনয়নপত্র

হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে ইসি

নিজস্ব প্রতিবেদকপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৩
হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে ইসি

ফাইল ছবি

সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এখনো তারা আদালতের লিখিত আদেশ হাতে পাননি।

আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

আরও পড়ুন

প্রার্থিতা ফিরে পাননি মনিরা শারমিন, যাচ্ছেন আদালতে

২৭ এপ্রিল ২০২৬

রিটার্নিং কর্মকর্তার ভাষ্য, এখনো আদালতের লিখিত আদেশ আমাদের হাতে পৌঁছায়নি। লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

তিনি বলেন, আদালতের আদেশে কি বলা আছে সেটা যাচাই করে দেখব, তার প্রেক্ষাপট বিবেচনা করে আইনি প্রক্রিয়া অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা।

‘হাইকোর্টের যে আদেশ এসেছে, সে অনুযায়ী ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ বিষয়ে আপিল করার কোনো পরিকল্পনা নেই’—জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।

তার মতে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল এটা আমরা জানি। তবে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে যে তথ্য এসেছে, সেখানে উল্লেখ ছিল নির্ধারিত সময়ের চেয়ে ১৯ মিনিট পর তিনি তার মনোনয়ন জমা দিয়েছেন। সেই অনুযায়ী রিসিভ নোটেও বিষয়টি উল্লেখ ছিল।

‘তবে এখনো আদালতের লিখিত আদেশ হাতে পাইনি। আদেশটি হাতে পেলে সেটি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’—যোগ করেন ইসি মাছউদ।

এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিন আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। আদালত যদি তার পক্ষেও রায় দেয় সেক্ষেত্রে কি করবেন? এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ জানালেন, যদি একাধিক আদেশ আসে বা জটিল কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন সেই আদেশগুলোর প্রেক্ষাপট বিবেচনা করে আইন অনুযায়ী সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগে থেকে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়।

আদালতএনসিপিহাইকোর্টআদেশনুসরাত তাবাসসুম
    শেয়ার করুন:
    Advertisement
    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    advertiseadvertise