আসিফকে লক্ষাধিক টাকার চাকরির প্রস্তাব দিলেন সাবেক এনসিপি নেতা

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে এক ১ লাখ ২০ হাজার টাকার চাকরির প্রস্তাব দিলেন সাবেক এনসিপি নেতা মুনতাসির মাহমুদ।
কিছুদিন আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এর তদন্ত ও বিচারের দাবিতে ঢাকার সড়কে বিক্ষোভ মিছিল হয়েছিল, এ বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত মুনতাসির।
এবার সেই মুনতাসিরই আসিফ মাহমুদকে চাকরি দিতে চাইছেন। আসিফ চাকরি খুঁজছেন জানিয়ে সাবেক এই এনসিপি নেতা এক ফেসবুক পোস্টে বললেন, ‘সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ১ লাখ টাকা বেতনে চাকরি খুঁজতেছে।’
‘আমি ১ লাখ ২০ হাজার টাকা বেতনে আসিফকে আমার পিএস বা ব্র্যান্ডিং এর দায়িত্ব দিতে চাই’ যোগ করেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ১২ থেকে অংশ নেওয়া মুনতাসির।
এদিকে, আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

