আগামীর সময়

টাকা জব্দের ব্যাখ্যা দিলেন এ্যানি চৌধুরী

টাকা জব্দের ব্যাখ্যা দিলেন এ্যানি চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি কাজে নিয়োজিত গাড়ি থেকে টাকা জব্দের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে লাইভে এসে বিষয়টিকে সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তমূলক বলে জানান তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‌‌‘আমি লক্ষ্মীপুরে নির্বাচনি কাজে ব্যস্ত রয়েছি। এর মধ্যে আমি শুনতে পেলাম যে আমার নির্বাচনি কাজে ব্যস্ত যে গাড়ি, সে গাড়ি চেক করেছে। প্রকৃতপক্ষে যে নিউজ সেটি হলো, আমার নির্বাচনি এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যয়, তার মধ্যে ১৫ লাখ টাকা কেন্দ্রভিত্তিক দেওয়ার জন্য নিয়ে যান আমার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি।’

তিনি আরো বলেন, ‘কিন্তু কর্তৃপক্ষ সেটা চেক করেছে এবং কোর্ট থেকে ইতোমধ্যে সেটা রিলিজও করেছে যে হ্যাঁ এটা কেন্দ্র ফি বাবদ ব্যবহার হচ্ছে। সুতরাং কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিমূলক। আমার ইমেজ ক্ষুণ্ন করার জন্য এ ধরনের নিউজ করা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’

এর আগে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে বিপুল টাকাসহ ব্যক্তিগত সহকারী এবং খালাতো ভাই বদরুল আলম শ্যামলকে আটক করে সেনাবাহিনী।

    শেয়ার করুন: