জাইমা রহমান মাটির মানুষ: তানজিন তিশা
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রশংসা করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জাইমা রহমানকে নিয়ে অনুভূতি প্রকাশ করেন।
পোস্টে জাইমা রহমানকে ‘মাটির মানুষ’ হিসেবে উল্লেখ করে তানজিন তিশা লেখেন, বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।
তিনি আরও বলেন, মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

