আগামীর সময়

সাকিব–মাশরাফি হত্যা করতে পারে, এটা বিশ্বাস করেন না তামিম

সাকিব–মাশরাফি হত্যা করতে পারে, এটা বিশ্বাস করেন না তামিম

তামিম ইকবাল

মাশরাফি কিংবা সাকিব মানুষ হত্যা করতে পারে- এটা বিশ্বাস করেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের অপরিহার্য সদস্য তামিম ইকবাল।

জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আই ডোন্ট থিংক, সাকিব–মাশরাফি হত্যা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আমি সোজাসোজি বলে দিচ্ছি, এটা আমি বিশ্বাস করি না।’

অপরিহার্য এই ওপেনার বলেন, ‘হ্যাঁ, তারা অন্যকোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট আছে কি না, সেটা আমি বলতে পারব না। এখানে তো অন্য কেইসগুলো আছে, সেটা আমি বলতে পারব না। আমাকে যদি আপনি নির্দিষ্ট করে হত্যা বিষয়ে জিজ্ঞেস করেন, সাকিব–মাশরাফি হত্যা করতে পারে, এটা আমি বিশ্বাস করি না।’

আর এসবই তামিম সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এসে বলে গেলেন।

    শেয়ার করুন: