বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপে জিদানের ছেলের সঙ্গে মেসির লড়াই তাহলে হচ্ছে না?

ক্রীড়া ডেস্কপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৯:৪২
বিশ্বকাপে জিদানের ছেলের সঙ্গে মেসির লড়াই তাহলে হচ্ছে না?

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা।

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে একের পর এক তারকা ফুটবলার চোটে পড়ছেন। তাদের অনেকের বিশ্বকাপ খেলা নিয়েও শঙ্কা জেগেছে। তারকাখ্যাতি না পেলেও বিখ্যাত বাবার ছেলে লুকা জিদান সবসময়ই শিরোনামে থাকেন। আলজেরিয়ার হয়ে খেলা লুকা এবার গুরুতর চোটে পড়েছেন। এতে অনিশ্চিত হয়ে গেছে তার বিশ্বকাপ খেলা।

গত রবিবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের লিগে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে চোয়াল ও চিবুকে গুরুতর চোট পান ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় প্রতিপক্ষ স্ট্রাইকার থ্যালিসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দলের প্রধান গোলরক্ষকের এমন চোট আলজেরিয়ার জন্য বড় ধাক্কা।

গ্রানাদা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, মেডিকেল টেস্টে লুকার চোয়াল এবং চিবুকে চিড় (ফ্র্যাকচার) ধরা পড়েছে। সংঘর্ষের পরপরই তিনি মাঠেই জ্ঞান হারিয়েছিলেন। ২৭ বছর বয়সী এই গোলরক্ষককে সুস্থ হতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। যদি অস্ত্রোপচার প্রয়োজন হয়, তবে তার ফেরার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে।

আরও পড়ুন

চোটে মৌসুম শেষ মদ্রিচের, বিশ্বকাপ নিয়ে শঙ্কা

২৮ এপ্রিল ২০২৬

আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা। গত বছরের আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই শুরুর একাদশে ছিলেন লুকা। গত মাসে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রীতি ম্যাচেও তিনি পূর্ণ ৯০ মিনিট খেলেছিলেন।

লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও তার দাদা-দাদির দেশ হিসেবে গত বছর আলজেরিয়া জাতীয় দলকে বেছে নেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, লুকার চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হাতে সময় কম থাকায় বিশ্বকাপের আগে তার ফিট হওয়া নিয়ে প্রবল সংশয় দেখা দিয়েছে।    

লিওনেল মেসিজিনেদিন জিদান২০২৬ বিশ্বকাপলুকা জিদান
    শেয়ার করুন:
    Advertisement
    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    advertiseadvertise