সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জাহাজের ছবি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘কোরআন বহনকারি জাহাজ। আমিন।’তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটির কোনো বাস্তব ভিত্তি নেই। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।যাচাইয়ের অংশ হিসেবে ছবিটি রিভার্স ইমেজ...