প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ইরানি রাষ্ট্রদূত

দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে বাংলাদেশি জাহাজ

ঢাবি প্রতিনিধিপ্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৭:৫৩
দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে বাংলাদেশি জাহাজ

‘বাংলার জয়যাত্রা’ জাহাজ । সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির শিকার হয়ে হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ। এমন খবর ছড়িয়ে পড়ে গতকাল শনিবার। এরই মধ্যে সুসংবাদ দিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।

‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো দ্রুত ছাড়ার ব্যবস্থা করা হবে’ জানালেন ইরানি রাষ্ট্রদূত।

অতিদ্রুতই আটকে পড়া জাহাজ নিরাপদে প্রণালি পাড়ি দিতে পারবে প্রত্যাশা জলিল রহিমির।

আজ রবিবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এক শোক সমাবেশ ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন ইরানি রাষ্ট্রদূত।

‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ : মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক এই শোক সভার আয়োজন করে বিপ্লবী ছাত্র পরিষদ।‘যুদ্ধাবস্থার কারণে বহু জাহাজ হরমুজ প্রণালিতে অপেক্ষমাণ রয়েছে, যার মধ্যে বাংলাদেশি জাহাজও রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে’— বলছিলেন রাষ্ট্রদূত জলিল রহিমি।

বাংলাদেশ-ইরান সম্পর্ক প্রসঙ্গ তুলে ধরেন জলিল রহিমি। ‘দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে ইরান।’

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধবিরতি প্রসঙ্গে এই রাষ্ট্রদূত বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা উদ্যোগকে ইরান স্বাগত জানায়। পাশাপাশি ওমানসহ সংশ্লিষ্ট দেশগুলোর ভূমিকাকেও ধন্যবাদ জানান।

‘মর্যাদার ভিত্তিতে আলোচনা না হলে কোনো সংলাপে অংশ নেবে না ইরান’—যোগ করেন রাষ্ট্রদূত।

ইরানি রাষ্ট্রদূত আরও বলেছিলেন, যুদ্ধবিরতির নির্ধারিত সময় পর্যন্ত ইরান হামলা থেকে বিরত থাকবে। তবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে ইরানও।

ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন করতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দাবি রাষ্ট্রদূতের। তার ভাষ্য, হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করা। তবে তা ব্যর্থ হয়েছে এবং সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে দেশটির জনগণ।

ইরান বিশ্বের কাছে নিজেদের শান্তিপ্রিয় হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু বাস্তবে তাদের কার্যক্রম ভিন্ন। ইরানের বিরুদ্ধে অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে, যোগ করেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি ইহসান। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানান ইহসান।

গতকাল শনিবার ইরানের অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘বাংলার জয়যাত্রা’।

জাহাজটি প্রায় ৪০ দিন ধরে সেখানকার কয়েকটি বন্দরে অবস্থান করে। সর্বশেষ সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে এর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল। কিন্তু হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি আটকে পড়ে রাস আল খায়ের বন্দরে- এ তথ্য জানিয়েছেন বিএসসিতে কর্মরত এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

ইরানঢাবিজাহাজরাষ্ট্রদূতবাংলার জয়যাত্রা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise