বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

২৮ এপ্রিল ২০২৬, রাত ২১:৪৯

ইরানের শান্তি পরিকল্পনা হোয়াইট হাউসে, ‘আলোচনার অনুরোধ’ যুক্তরাষ্ট্রের

যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার উদ্দেশ্যে ইরানের একটি শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল। মধ্যস্ততাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি পাঠিয়েছে ইরান। এতে যুদ্ধ বন্ধে তেহরান যেসব শর্ত আরোপ করতে চায় তার বিস্তারিত উল্লেখ রয়েছে।

মার্কিন গণমাধ্যমের খবর, এই প্রস্তাবে অন্তর্ভুক্ত নেই পরমাণু চুক্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ হলে এবং হরমুজ প্রণালিতে বিরাজমান অচলাবস্থার সমাধান হলেই হবে সেই আলোচনা। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, সোমবার সকালে প্রস্তাবটি নিয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।

সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বলেছেন, আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ বিবেচনা করছে তেহরান।

  1. ২ দিন আগে(২১:২৩)

    ‘সংকটাপন্ন’ ইরান, করেছে হরমুজ খোলার অনুরোধ: ট্রাম্প

    ‘সংকটাপন্ন অবস্থায়’ রয়েছে ইরান। আর এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেই জানিয়েছে তারা। এমনটাই দাবি ট্রাম্পের। সেই সঙ্গে ট্রাম্পকে তারা জানিয়েছে, নেতৃত্ব পরিস্থিতি পুনর্গঠনের চেষ্টা করছে ইরান।

    এদিকে ইরানের সর্বশেষ প্রস্তাবে বলা হয়েছে, দুই মাসের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা। এ ছাড়া আগে সমাধান করা হবে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ।

    তবে যুক্তরাষ্ট্র চায় শুরু থেকেই পারমাণবিক ইস্যুতে সমাধান হোক। ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে সোমবারের বৈঠক সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এ তথ্য।

    মঙ্গলবার ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ‘ইরান আমাদের জানিয়েছে তারা “সংকটাপন্ন অবস্থায়” আছে। তারা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিতে বলছে, একই সঙ্গে তাদের নেতৃত্ব পরিস্থিতি ঠিক করার চেষ্টা করছে তারা।’

    তবে ইরান কিভাবে এই বার্তা যুক্তরাষ্ট্রকে দিয়েছে, তা স্পষ্ট করা হয়নি ট্রাম্পের পোস্টে।

  2. ২ দিন আগে(২০:০০)

    ফাইল ছবি: রয়টার্স

    হরমুজ অতিক্রম করল জাপানি ট্যাংকার

    হরমুজ প্রণালি অতিক্রম করেছে জাপানের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার। সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্রাফিক জানিয়েছে এ তথ্য। সাম্প্রতিক দিনগুলোতে অল্প কয়েকটি জাহাজ পার হয়েছে এই অবরুদ্ধ জলপথ। মঙ্গলবারের শুরুতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি ভিএলসিসি ট্যাংকার ‘সফলভাবে’ প্রণালিটি অতিক্রম করেছে বলে মেরিনট্রাফিক এক পোস্টে জানায়। তারা উল্লেখ করে, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে জাপানি জাহাজমালিকরা সাধারণত খুব সতর্ক অবস্থান নেয়—তাই এই যাত্রা ইঙ্গিত দেয় ‘পরিমিত আত্মবিশ্বাসের’। টোকিওভিত্তিক তেল কোম্পানি ইদেমিৎসু কোসানের মালিকানাধীন জাহাজটি ‘ইরানের সঙ্গে সমন্বয় করে’ এই পথ অতিক্রম করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি। সংস্থাটি আরও জানায়, ১৭ এপ্রিল সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। ইরান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। আগে যেখানে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো, এখন সেখানে ইরানের অবরোধ এবং যুক্তরাষ্ট্রের পাল্টা পদক্ষেপের ফলে জ্বালানির দাম বেড়েছে এবং আটকা পড়েছে বহু নাবিক। ফেব্রুয়ারিতে উত্তেজনা শুরুর আগে প্রতিদিন অন্তত ১৩০টি জাহাজ এই প্রণালি পার হতো। কিন্তু মঙ্গলবার সকালে মাত্র ছয়টি জাহাজ পার হওয়ার চেষ্টা করছিল বলে জানানো হয়েছে।

    সূত্র: সিএনএন 

  3. ২ দিন আগে(১৯:০১)

    তেল রপ্তানিকারক জোট ওপেক থেকে বেরিয়ে গেলো আমিরাত

    তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে তারা। এ ঘোষণাকে দেখা হচ্ছে জোট এবং নেতৃত্বদানকারী দেশ সৌদি আরবের জন্য বড় ধাক্কা হিসেবে।

    ইরান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি বাজারে ঐতিহাসিক ধাক্কা দিয়েছে এবং অস্থির করে তুলেছে বিশ্ব অর্থনীতিকে। এমন সময় এলো আমিরাতের এ সিদ্ধান্ত।

    এর আগেই উপসাগরীয় দেশগুলো সমস্যায় পড়ছিল হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানিতে। ইরান ও ওমানের মাঝের এই সংকীর্ণ পথ দিয়ে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, কিন্তু ইরানের হুমকি ও জাহাজে হামলার কারণে ব্যাহত হয়েছে চলাচল।

    এই সিদ্ধান্তের পেছনে রয়েছে যুদ্ধের সময় ইরানের একাধিক হামলার মুখে যথেষ্ট সুরক্ষা না দেওয়ায় অন্যান্য আরব দেশগুলোর প্রতি আমিরাতের অসন্তোষ। অঞ্চলটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আমিরাত এ নিয়ে সমালোচনা করেছে প্রকাশ্যেই।

    ১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম প্রভাবশালী শক্তি, কারণ সংস্থাটি উৎপাদন করে থাকে বৈশ্বিক তেল সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি।

  4. ২ দিন আগে(১৭:৪৫)

    আফগানিস্তানের কুনার প্রদেশে পাকিস্তানের আন্তঃসীমান্ত গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: রয়টার্স

    আফগানিস্তানে হঠাৎ পাকিস্তানের হামলা কেন

    ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে পাকিস্তান। প্রাথমিকভাবে হয়েছে সফলও। পাকিস্তানের কূটনীতিক প্রচেষ্টায় হয়েছে সাময়িক যুদ্ধবিরতি। এখনো চলছে স্থায়ী যুদ্ধ বন্ধের তৎপরতা। এত প্রচেষ্টার মধ্যে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে শান্তির পক্ষেই পাকিস্তানের অবস্থান। যদিও সর্বশেষ শান্তি আলোচনা এখনো সম্ভব হয়ে ওঠেনি।

    ইরান যুদ্ধ শুরুর আগে থেকেই চলছে পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ। একাধিকবার হয়েছে ভঙ্গুর যুদ্ধবিরতি। সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতায় ব্যস্ত থাকায় কিছুটা স্থিতিশীল ছিল পরিস্থিতি। তবে সোমবার আফগানিস্তান দাবি করে পাকিস্তান থেকে ছোড়া মর্টার ও ক্ষেপণাস্ত্র দেশটির একটি বিশ্ববিদ্যালয় ও বেসামরিক বাড়িঘরে আঘাত হানে। এতে নিহতের ঘটনাও ঘটেছে।

    কোনো স্পষ্ট উসকানি ছাড়াই হঠাৎ এই হামলার সময় নিয়ে উঠেছে প্রশ্ন। যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর পাকিস্তান কি এখন ‘পিছিয়ে যাওয়ার পথ’ খুঁজছে?

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আয়োজন করতে ব্যর্থ হয় পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে ‘বোমা বর্ষণ’ হবে। অন্যদিকে তেহরান সতর্ক করেছে, তাদের জ্বালানি স্থাপনায় হামলা হলে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে নেওয়া হবে ‘চারগুণ’ প্রতিশোধ।

    এই পরিস্থিতিতে পাকিস্তান কঠিন অবস্থায় পড়েছে। যুদ্ধ আবার শুরু হলে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়তে পারে। যুদ্ধবিরতির আগে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব শিকার হয়েছিল একাধিকবার ইরানের হামলার।

    বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।

  5. ২ দিন আগে(১৫:৪৫)

    গাজায় ইসরায়েলি হামলায় ৯ বছরের শিশু নিহত

    দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার পূর্ব অংশে ইসরায়েলি বিমান হামলায় নয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

    ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শিশুটির নাম আদেল লাফি আল-নাজ্জার। সকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছেন এক ফিলিস্তিনি নারী।

    দক্ষিণ গাজা ছাড়াও আজ সকালে ইসরায়েলি গোলন্দাজ বাহিনী উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া শরণার্থী শিবিরসহ পূর্ব খান ইউনিসের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ ও বিমান হামলায় চালায়।

    গত অক্টোবরে ‘যুদ্ধবিরতি’র পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৮১৮ জনে দাঁড়িয়েছে।


  6. ২ দিন আগে(১৫:১৭)

    অন্য দেশের ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই যুক্তরাষ্ট্র : ইরান

    স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো অবস্থান যুক্তরাষ্টের আর নেই বলে দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই এটা মেনে নিতে হবে এবং তাদের অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো থেকে সরে আসতে হবে।

    ইরানি মুখপাত্রের ভাষ্য, অন্যান্য দেশের কর্মকাণ্ডের ওপর নির্দেশনা দিতে পারবে না ওয়াশিংটন।

  7. ২ দিন আগে(১৫:১৪)

    ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত বেড়ে ৭৩ হাজার

    ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৫৯৪ জনে। আর আহতের সংখ্যা পৌছেছে ১ লাখ ৭২ হাজার ৪০৪ জনে।

    মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

    এক বিবৃতিতে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে একটি মরদেহ ও পাঁচজন আহত ব্যক্তিকে আনা হয়েছে।

    এতে আরও বলা হয়, গত অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ শুরু হওয়ার পরেও তা নিয়মিত লঙ্ঘন করে ইসরায়েল অন্তত ৮১৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে আহতের সংখ্যা ২ হাজার ৩০১ জন।

  8. ২ দিন আগে(১৪:২৯)

    হরমুজ নিয়ন্ত্রণের সম্পূর্ণ অধিকার আছে ইরানের: রুশ রাষ্ট্রদূত

    হরমুজ প্রণালিতে যান চলাচল সীমিত করা এবং নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একইসঙ্গে গুরুত্বপূর্ণ এ জলপথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কার্যক্রমকে ভণ্ডামি ও জলদস্যুতা হিসেবে উল্লেখ করেছেন।

    রুশ রাষ্ট্রদূতের দাবি, যুদ্ধকালীন সময়ে আক্রমণের শিকার কোনো উপকূলীয় রাষ্ট্র নিরাপত্তার জন্য তার নিজস্ব জলসীমায় নৌচলাচল সীমিত করতে পারে।

    তার ভাষ্য, নিজেরা (যুক্তরাষ্ট্র) প্রথমে হামলা করে সম্পূর্ণ দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা করেছিল, যেন ইরানই তার প্রতিবেশীদের ওপর প্রথম হামলা করেছে।

    নেবেনজিয়া পশ্চিমা রাষ্ট্রগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করেন এবং সম্প্রতি কৃষ্ণ সাগরে রুশ বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলায় সমর্থনকারী ইউরোপিয়ান দেশগুলোর সমালোচনা করেন।

  9. ২ দিন আগে(১৪:০২)

    শান্তি আলোচনা এগিয়ে নিতে নতুন কৌশল সাজাচ্ছে ইরান

    ইসলামাবাদে দুই দফা বৈঠকের পর ইরান তার আলোচনার কৌশল নতুন করে সাজাচ্ছে বলে মনে করেন সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের ফেলো আবাস আসলানি।

    তার দাবি, নতুন কৌশলের লক্ষ্য শান্তি প্রক্রিয়াকে অচলাবস্থা থেকে বের করে আনা। ইরান কয়েকটি ধাপে নতুন করে আলোচনা কৌশল সাজাচ্ছে। যে বিষয়গুলোতে তারা বড় ধরনের অগ্রগতি করতে পারে ও যেগুলোতে ব্যবধান কমাতে পারেনি, সেগুলোকে আলাদা করতে চাচ্ছে।

    আসলানির ভাষ্য, তেহরান ধাপে ধাপে আলোচনার গতিপথ পরিবর্তন করে নিজেদের দিকে নিতে চায়।

    আগের আলোচনাগুলোতে মূলত দুটি বিষয় প্রধান থাকত। তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বদলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

    কিন্তু ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সদিচ্ছা আছে বলে মনে করেন না এ বিশ্লেষক।

    আসলানি ব্যাখ্যা করেছেন, সাম্প্রতিক অচলাবস্থা কাটিয়ে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে ইরান স্থায়ী যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি সামনে এনেছে। পরমাণু কর্মসূচি বাদ দিয়ে এভাবেই নতুন নতুন ধারণা নিয়ে আসার চেষ্টা করছে তেহরান।
    ইসলামাবাদে দুই দফা বৈঠকের পর ইরান তার আলোচনার কৌশল নতুন করে সাজাচ্ছে বলে মনে করেন সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের ফেলো আবাস আসলানি।

    তার দাবি, নতুন কৌশলের লক্ষ্য শান্তি প্রক্রিয়াকে অচলাবস্থা থেকে বের করে আনা। ইরান কয়েকটি ধাপে নতুন করে আলোচনা কৌশল সাজাচ্ছে। যে বিষয়গুলোতে তারা বড় ধরনের অগ্রগতি করতে পারে ও যেগুলোতে ব্যবধান কমাতে পারেনি, সেগুলোকে আলাদা করতে চাচ্ছে।

    আসলানির ভাষ্য, তেহরান ধাপে ধাপে আলোচনার গতিপথ পরিবর্তন করে নিজেদের দিকে নিতে চায়।

    আগের আলোচনাগুলোতে মূলত দুটি বিষয় প্রধান থাকত। তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বদলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

    কিন্তু ওয়াশিংটনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সদিচ্ছা আছে বলে মনে করেন না এ বিশ্লেষক।

    আসলানি ব্যাখ্যা করেছেন, সাম্প্রতিক অচলাবস্থা কাটিয়ে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে ইরান স্থায়ী যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি সামনে এনেছে। পরমাণু কর্মসূচি বাদ দিয়ে এভাবেই নতুন নতুন ধারণা নিয়ে আসার চেষ্টা করছে তেহরান।

  10. ২ দিন আগে(১১:৩৭)

    ইরানের নতুন প্রস্তাবে ‘অখুশি’ ট্রাম্প

    স্থায়ীভাবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখতে ওয়াশিংটনকে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে তেহরান। সংবাদ সংস্থা রয়টার্স এবং মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য, শান্তি আলোচনার জন্য ইরানের নতুন প্রস্তাবে একদমই অখুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের এ বিষয়ক বৈঠকটির সঙ্গে অবগত এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের প্রস্তাবে ট্রাম্প অসন্তুষ্ট, কারণ যুক্তরাষ্ট্র চায় পারমাণবিক বিষয়টি শুরুতেই সমাধান করা হোক।

    হোয়াইট হাউসের ভেতরে আরেকটি আলোচনা সম্পর্কে অবগত একাধিক সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন যে তিনি ইরানের প্রস্তাবে সন্তুষ্ট নন।

    বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ট্রাম্পের এই প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা কম।

    এতে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্নগুলোর সমাধান না করে যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তবে আমেরিকা দর-কষাকষির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হারাবে।

  11. ২ দিন আগে(১১:৩১)

    দক্ষিণ লেবাননে ভারী মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে ইসরায়েল

    ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিন্ট জেবেইল শহরের আল-মিহনিয়া গ্রামে ভারী মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)।

    সংবাদ সংস্থাটি আরও বলেছে, স্থানীয় সময় সকাল ৬টা থেকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পার্শ্ববর্তী জাওতার আল-শারকিয়া শহরে তিনটি বিমান হামলা চালিয়েছে।

    ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে তিন সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর আছে। এটি লঙ্ঘন করেই দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

  12. ২ দিন আগে(১১:২৩)

    দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা আহত

    লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দুই ইসরায়েলি দেনা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

    আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর চালানো একটি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দুই সেনা আহত হয়েছেন। এ হামলার একজন সৈন্য গুরুতরভাবে আহত এবং আরও একজন সৈন্য সামান্য আহত হয়েছেন। আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

    ইরান যুদ্ধের পর থেকে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এমনকি ওয়াশিংটনের মধ্যস্থতায় কার্যকর হওয়া লেবানন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙ্গে অঞ্চলটিতে বোমা হামলা ও বাডিঘর গুড়িয়ে দিচ্ছে আইডিএফ সেনা। এতকিছুর পরেও দক্ষিণ লেবাননে শক্ত অবস্থান বজায় রেখেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ।

  13. ২ দিন আগে(১০:২১)

    ইরানের কাছে নাস্তানাবুদ হচ্ছে যুক্তরাষ্ট্র : জার্মান চ্যান্সেলর

    আলোচনার টেবিলে তেহরানের কাছে নাস্তানাবুদ হচ্ছে যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

    তার ভাষায়, স্থায়ী যুদ্ধ বন্ধের জন্য শান্তি আলোচনায় ট্রাম্প প্রশাসন কৌশলগতভাবে পরাজিত হচ্ছে।

    ইসলামাবাদে মধ্যস্থতার দ্বিতীয় দফার আলোচনায় ট্রাম্প প্রশাসন তাদের প্রতিনিধি পাঠালেও ইরান নমনীয় হয়নি। জার্মান চ্যান্সেলর এ বিষয়টিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

  14. ২ দিন আগে(১০:১৬)

    পুতিনের সঙ্গে বৈঠকের পর কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়া সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

    স্থানীয় সময় সোমবার মস্কো সফরের প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

    সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে আব্বাস আরাঘচি রাশিয়ার উচ্চ-পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার পর দুদেশের কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেছেন।

    তিনি লিখেছেন, অঞ্চলটি (মধ্যপ্রাচ্য) বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ায় রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি আনন্দিত।

    আরাঘচি লিখেচন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আমাদের কৌশলগত অংশীদারিত্বের গভীরতা ও শক্তিকে প্রমাণ করেছে। তেহরানের প্রতি মস্কোর সংহতির জন্য আমরা কৃতজ্ঞ এবং ইরানের পক্ষে বিশ্ব কূটনীতিতে রাশিয়ার সমর্থনকে স্বাগত জানাই।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে রাশিয়া। অন্যদিকে, ইসলামি বিপ্লবের পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের শত্রুতা চলমান।

  15. ২ দিন আগে(০৮:৪০)

    যুক্তরাষ্ট্রের ‘আলোচনার অনুরোধ’ বিবেচনা করছে ইরান

    পুনরায় আলোচনা শুরু করতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি ইরানের। মার্কিন এই অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে তেহরান।

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন আরাঘচি। এ সময় আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের এই অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

  16. ৩ দিন আগে(০৮:১৪)

    আরও বেড়েছে তেলের দাম

    স্থবির হয়েছে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা। তবে স্থবির নেই তেলের দাম। গতকালের মতো আজও বেড়েছে দাম।

    মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৯.২ ডলারে। একই সময়ে ১.০৩ শতাংশ বেড়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৭.৩৬ ডলারে।

শেয়ার করুন:
Advertisement
সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

advertiseadvertise

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN