আগামীর সময়

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। গতকাল ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে একই ব্যাটালিয়নের তিন সেনার নাম প্রকাশ করে আইডিএফ জানায়, ‘লড়াই চলাকালে নিহত’ হয়েছেন তাঁরা। তবে জানানো হয়নি নিহত চতুর্থ সেনার পরিচয়। এছাড়া আরও দুইজন সেনা আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় আইডিএফের তদন্ত বলছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে সম্মুখ যুদ্ধ হয় হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে। এ সময় বেশ কয়েকজন সেনা গুলিবিদ্ধ হয়।

সূত্র : রয়টার্স ও টাইমস অব ইসরায়েল

    শেয়ার করুন: