ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুঘাটে শোডাউন করতে গিয়ে দলীয় পদ হারালেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো. মুক্তার হোসেন। তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত বৃহস্পতিবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিজ্ঞপ্তিতে সই করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। তাতে বলা হয়েছে, সাংগঠনিক শ...