এ কথা আজ সকলেই জানেন যে, ‘উই রিভোল্ট’ প্রসঙ্গটির প্রেক্ষাপট ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্ট। ১৯৭১ সালের ২৫ মার্চে এই ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন অলি আহমেদ ছাড়া আরো বেশ কজন বাঙালি অফিসার ছিলেন—এদের মধ্যে মেজর মীর শওকত আলী, ক্যাপ্টেন খালিকুজ্জামান চৌধুরী, ক্যাপ্টেন সাদেক হোসেন, লেফটেন্যান্ট মাহফুজুর রহ...