প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ইতিহাসের আলোয় একই পরিবারের তিন রাষ্ট্রনেতা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬
ইতিহাসের আলোয় একই পরিবারের তিন রাষ্ট্রনেতা

ফাইল ছবি

প্রায় দুই দশক পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব নিচ্ছেন। এর মাধ্যমে জিয়া পরিবার যুক্ত হচ্ছে বিশ্বের সেইসব রাজনৈতিক পরিবারের তালিকায়, যাদের তিন সদস্য কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান।

বাংলাদেশে জিয়া পরিবার


১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন জিয়াউর রহমান। তিনি সেনাপ্রধান হন এবং পরে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব পান। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি এ এস এম সায়েম পদত্যাগ করলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাঁর প্রতিষ্ঠিত দলটি ১৯৯১ সালের পর থেকে এবারসহ চারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একাংশের বিদ্রোহে জিয়াউর রহমান নিহত হন।

পরবর্তীতে দলের নেতৃত্বে আসেন তাঁর সহধর্মিণী খালেদা জিয়া। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তিনি তিন দফায় সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন তাঁর ছেলে তারেক রহমান। জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবার তিনি সরকারপ্রধান হচ্ছেন।

ভারতে নেহরু-গান্ধী পরিবার


১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওয়াহেরলাল নেহরু। তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৬৪ সালের ২৭ মে তাঁর মৃত্যু হয়। তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে প্রধানমন্ত্রী হন এবং দুই দফায় দেশ পরিচালনা করেন। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তিনি আততায়ীর গুলিতে নিহত হন। সেদিনই তাঁর ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালের ২১ মে নির্বাচনী প্রচারণায় আত্মঘাতী হামলায় রাজীব গান্ধী নিহত হন।

পাকিস্তানে ভুট্টো-জারদারি পরিবার


পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো ১৯৭১ সালের পর পাকিস্তানের প্রেসিডেন্ট হন। পরে ১৯৭৩ সালে নতুন সংবিধানের অধীনে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৯ সালে সামরিক শাসনামলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁর মেয়ে বেনজির ভুট্টো ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী হন। তিনি মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। দুই দফায় সরকারপ্রধান থাকার পর ২০০৭ সালে নির্বাচনী সমাবেশে নিহত হন। তাঁর স্বামী আসিফ আলী জারদারি দুই দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রীলঙ্কায় বন্দরনায়েকে পরিবার


এসডব্লিউআরডি বন্দরনায়েকে ১৯৫৬ সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। ১৯৫৯ সালে তিনি আততায়ীর গুলিতে নিহত হন। তাঁর স্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে ১৯৬০ সালে প্রধানমন্ত্রী হন এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। তাঁদের মেয়ে চন্দ্রিকা কুমারাতুঙ্গা পরবর্তীতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট দুই পদেই দায়িত্ব পালন করেন।

থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার


থাকসিন সিনাওয়াত্রা ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। তাঁর বোন ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালে প্রধানমন্ত্রী হন, তবে ২০১৪ সালে আদালতের রায়ে অপসারিত হন। পরবর্তীতে পেতংতার্ন সিনাওয়াত্রাও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।

উত্তর কোরিয়ায় কিম পরিবার


১৯৪৮ সাল থেকে উত্তর কোরিয়ায় কিম পরিবার ক্ষমতায় রয়েছে। কিম ইল সাং দেশটির প্রতিষ্ঠাতা নেতা ও প্রেসিডেন্ট ছিলেন। তাঁর মৃত্যুর পর ক্ষমতায় আসেন ছেলে কিম জং ইল। পরে নাতি কিম জং উন রাষ্ট্রক্ষমতার দায়িত্ব নেন। তিন প্রজন্ম ধরে একই পরিবারের শাসনের বিরল উদাহরণ এটি।

গ্রিস, নিকারাগুয়া ও পেরু


গ্রিসের পাপানড্রেউ পরিবার থেকে তিন প্রজন্মের তিনজন সরকারপ্রধান হয়েছেন। নিকারাগুয়ার সামোজা পরিবার থেকেও তিনজন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। পেরুর প্রাদো পরিবারেও একই ধরনের নজির রয়েছে।

বিএনপিপাকিস্তানভারতবাংলাদেশতারেক রহমানজিয়াউর রহমানখালেদা জিয়ারাষ্ট্রনেতা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise