আগামীর সময়

৬০০ টাকা বেশি নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা

৬০০ টাকা বেশি নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা

ছবিঃ আগামীর সময়

নাটোরের গুরুদাসপুরে ১ হাজার ৩৪১ টাকার গ্যাস সিলিন্ডার ক্রেতার কাছে ২ হাজার টাকায় বিক্রি করেছেন এক ব্যবসায়ী।

তদন্তের পর এর সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। এরপর ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পৌর শহরে মেসার্স যমুনা ট্রেডার্সে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

উপজেলা প্রশাসন জানিয়েছেন, যমুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল মতিন সরকারি নির্দেশ অমান্য করে এক ক্রেতার কাছে সিলিন্ডার গ্যাস ৬০০ টাকা বেশি নিয়ে বিক্রি করেছেন। তদন্তের পর এর প্রমান মেলে।

এর সূত্র ধরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করে বলে জানায় উপজেলা প্রশাসন।

সরকারি নির্দেশ অমান্য যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা।

    শেয়ার করুন: