আগামীর সময়

চট্টগ্রামে বাড়িতে ঢুকে বিএনপি নেতাকে গুলি, আহত তার মা

চট্টগ্রামে বাড়িতে ঢুকে বিএনপি নেতাকে গুলি, আহত তার মা

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ওসমান গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা এবং সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি।

ওসমানের বাবা রশিদ আহমদ জানান, চারজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ তাদের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমও দুই পায়ে গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    শেয়ার করুন: