আগামীর সময়

হঠাৎ মাদারীপুর সদর ভূমি অফিস পরিদর্শনে এমপি জাহান্দার আলী

হঠাৎ মাদারীপুর সদর ভূমি অফিস পরিদর্শনে এমপি জাহান্দার আলী

ছবিঃ আগামীর সময়

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি আকস্মিকভাবে ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে সেবা নিতে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে এমপি জাহান্দার আলী জাহান অভিযোগগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। সেবাপ্রার্থীদের সঙ্গে আলাপকালে তিনি ভূমি সেবা পেতে দীর্ঘসূত্রতা ও হয়রানির বিভিন্ন অভিযোগ শোনেন।

এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না। জনগণকে হয়রানি বন্ধ করে স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।’

নতুন সংসদ সদস্য আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    শেয়ার করুন: