ফের কমল স্বর্ণের দাম

প্রতীকী ছবি
দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। আজ সকাল সাড়ে ৯টা থেকে এ দাম কার্যকর হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় বুধবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং আন্ড প্রাইস মনিটরিং এর জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৩ হাজার ৯৫২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

