আগামীর সময়

পানির ব্যবসায় বাজিমাৎ ভূমির

পানির ব্যবসায় বাজিমাৎ ভূমির

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর ২০২৫ সালে তাঁর প্যাকেজড পানির ব্র্যান্ড ‘ব্যাকবে’ চালু করেন। এটি ‘প্রিমিয়াম ওয়াটার’ হিসেবে বাজারে এলেও উচ্চমূল্যের কারণে শুরুতেই সমালোচনার মুখে পড়তে হয়। ৫০০ মিলি পানির দাম ছিল ১৫০ রুপি এবং ৭৫০ মিলির দাম ২০০ রুপি।

এদিকে, এক সাক্ষাৎকারে ভূমি জানান, ‘ব্যাকবে’ এখন আর শুধু পানির ব্র্যান্ড নয়, এটি একটি বেভারেজ ব্র্যান্ডে পরিণত হচ্ছে। খুব দ্রুত তাঁরা স্পার্কলিং পানি বাজারে আনবে। তিনি বললেন, তাঁদের পণ্য দামি, তবে একই ধরনের প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর দাম আরও বেশি।

অভিনেত্রী জানাচ্ছেন শুরুতে তাকে বলা হয়েছিল তিনি বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন, কিন্তু তিনি নিজের পণ্যের মানের ওপর ভরসা রেখেছিলেন। তার কথায়, “আমরা নৈতিকভাবে ব্যবসা চালাচ্ছি এবং সবচেয়ে বিশুদ্ধ পণ্য দেওয়ার চেষ্টা করছি।”

ভূমি আরও বলছেন “হ্যাঁ, আমার পানি দামি। কিন্তু আমি যে প্রিমিয়াম শ্রেণিতে আছি, সেখানে অন্য ব্র্যান্ডগুলোর দাম আরও বেশি। ভারতে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড আছে, যেগুলোর জন্য মানুষ ৪০০-৫০০ টাকা পর্যন্ত দেয়।”

তিনি স্পষ্ট করে দিলেন, ‘ব্যাকবে’ মূলত প্রিমিয়াম গ্রাহকদের জন্য। ভবিষ্যতে সাধারণ বাজারে ঢুকতে চাইলে আলাদা একটি নতুন ব্র্যান্ড আনা হবে। বর্তমানে ‘ব্যাকবে’-এর ওয়েবসাইটে ৫০০ মিলির ১২ বোতলের প্যাকের দাম ১,৫৫৬ রুপি (প্রতি বোতল প্রায় ১৩০ রুপি) এবং ৭৫০ মিলির ১২ বোতলের প্যাকের দাম ২,১১১ রুপি (প্রতি বোতল প্রায় ১৭৬ রুপি)।

এই সংস্থাটি সম্পূর্ণভাবে নিজস্ব অর্থে গড়ে তোলা। ভূমি ও তাঁর বোন সামীক্ষা হিমাচল প্রদেশে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন, যেখানে প্রাকৃতিক খনিজ পানি প্যাকেজ করা হয়। ভূমি জানান, ১৭ বছর বয়স থেকে নিজের উপার্জনের টাকা বিনিয়োগ করেই তিনি এই ব্যবসা দাঁড় করিয়েছেন। তাঁর প্রথম পারিশ্রমিক ছিল ৭,০০০ রুপি।

ভূমি পেডনেকর মূলত হিন্দি ছবির অভিনেত্রী। তিনি সম্প্রতি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়া ‘দম লাগা কে হাইশা’, ‘সোঁচিরিয়া’, ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস 

    শেয়ার করুন: