আগামীর সময়

হুমা কুরেশির প্রশংসায় পঞ্চমুখ হলিউড পরিচালক জ্যাক স্নাইডার

হুমা কুরেশির প্রশংসায় পঞ্চমুখ হলিউড পরিচালক জ্যাক স্নাইডার

হুমা কুরেশি এবং হলিউড পরিচালক জ্যাক স্নাইডার

বলিউড থেকে হলিউডে পাড়ি জমানো অনেকেই আছেন, কিন্তু কজন পারেন খোদ পরিচালকের মন জয় করতে? এবার সেই অসাধ্য সাধন করেছেন হুমা কুরেশি। বিশ্বখ্যাত হলিউড পরিচালক জ্যাক স্নাইডার এবার হুমার প্রশংসায় পঞ্চমুখ। শুধু প্রশংসা নয়, হুমাকে ‘বিশুদ্ধ প্রতিভা’ বলে আখ্যা দিয়েছেন এই নির্মাতা।

সম্প্রতি ইনস্টাগ্রামে হুমার একটি ছবি শেয়ার করে জ্যাক স্নাইডার স্মৃতিচারণ করেন তাদের একসঙ্গে কাজ করার দিনগুলো। ২০২১ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় জম্বি থ্রিলার ‘আর্মি অফ দ্য ডেড’-এ হুমার অভিনয় এখনও ভুলতে পারেননি তিনি। স্নাইডার লিখেছেন, ‘হুমা আমার দেখা অন্যতম সেরা একজন অভিনেত্রী। স্ক্রিনে তাঁর উপস্থিতি আর বুদ্ধিমত্তা সত্যিই দেখার মতো।’


পরিচালকের কাছ থেকে এমন বড় সার্টিফিকেট পেয়ে চুপ থাকেননি হুমাও। উত্তরে তিনি প্রিয় পরিচালককে ‘বস ম্যান’ বলে সম্বোধন করেছেন। তাদের এই ভার্চুয়াল কথোপকথন এখন নেট দুনিয়ায় ভাইরাল।

‘আর্মি অফ দ্য ডেড’ দিয়ে হলিউডে দারুণ শুরু করেছিলেন হুমা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন কন্নড় সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ নিয়ে। যেখানে কিয়ারা আদভানি আর নয়নতারার মতো তারকাদের সাথে দেখা যাবে তাঁকে। ৮০ এর দশকের গোয়ার প্রেক্ষাপটে অপরাধ জগতের এক দুর্ধর্ষ গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

শুধু বড় পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মেও হুমা এখন অপ্রতিদ্বন্দ্বী। তাঁর জনপ্রিয় সিরিজ ‘মহারানি’র চতুর্থ সিজন এবং ‘দিল্লি ক্রাইম সিজন ৩’ নিয়ে দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা কাজ করছে। এক দিকে হলিউড পরিচালকের প্রশংসা, আর অন্য দিকে বিগ বাজেটের সব প্রজেক্ট সব মিলিয়ে হুমা কুরেশি এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন।

সূত্রঃ নিউজ ১৮ 

    শেয়ার করুন: