আগামীর সময়

কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন

কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন

মাহবুবা রহমান

একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আজ বৃহস্পতিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আগুনের বড় ছেলে মিছিল।

‘আজ সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দাদি মারা গেছেন’, বলছিলেন মিছিল।

মাহবুবা রহমান বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী। পঞ্চাশ থেকে সত্তর দশকে রেডিও এবং চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গান গেয়েছেন। তিনি চলচ্চিত্রকার, শিল্পী, সুরকার, গীতিকার ও অভিনেতা প্রয়াত খান আতাউর রহমানের স্ত্রী।

    শেয়ার করুন: