দেশের বাজারে টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি

এআই-ভিত্তিক গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ডুয়েল প্রোডাক্ট লাইন উন্মোচন করেছে। এই লাইনআপে রয়েছে ক্যামন ৫০ সিরিজ (ক্যামন ৫০ ও ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি) এবং পোভা কার্ভ ২ ফাইভজি। উত্তরার সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনো ফ্ল্যাগশিপ আউটলেটে আয়োজিত এক জমকালো ইভেন্টে এই লঞ্চ উদযাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুকতাদির এবং প্রখ্যাত অভিনেত্রী রুকাইয়া জাহান চামক। ইভেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল একটি লাইফ-সাইজড টেকনো রোবট, যা পুরো অনুষ্ঠানে ভিন্ন মাত্রার আনন্দ যোগ করে।
লঞ্চ ইভেন্টে যেসব গ্রাহক টেকনো ডিভাইস ক্রয় করেছেন, তারা সালমান ও চামকের কাছ থেকে সরাসরি বিশেষ উপহার গ্রহণ করেন। এর পাশাপাশি টেকনো আসন্ন 'টেকনো মেগা ঈদ ফেস্ট'-এরও ঘোষণা দিয়েছে। এই উৎসবে ক্যামন সিরিজ বা পোভা সিরিজের যেকোনো ডিভাইস কিনলে পাওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের তালিকায় রয়েছে একটি এআইওটি প্যাকেজ (ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ও আনুষাঙ্গিক ডিভাইস) অথবা যেকোনো একটি এআইওটি ডিভাইস, ছয় মাসের ইন্স্যুরেন্স কভারেজ এবং একটি প্রিমিয়াম এক্সপেরিয়েন্স বান্ডেল।
ক্যামন ৫০-এ পেশাদার ফটোগ্রাফি সবার জন্য
ক্যামন ৫০ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আরও বেশি মানুষের কাছে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জনপ্রিয় ফ্ল্যাগশিপ সনি আইএমএক্স-টি লাইটি-৭০০সি ওআইএস সেন্সর সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযুক্ত এই ডিভাইসে মিলবে দুর্দান্ত ছবি তোলার সুযোগ। আইপি৬৮/৬৯/৬৯কে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স আন্ডারওয়াটার ফটোগ্রাফি নিশ্চিত করবে। ক্যামেরার ফ্ল্যাশস্ন্যাপ টেকনোলজি এবার জুমেও কাজ করবে, ফলে দ্রুতগতির বিষয়বস্তু ক্যাপচার করাও আরও সহজ হবে।
ডিভাইসটিতে রয়েছে প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তিসংবলিত ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর রাখা হয়েছে। অত্যন্ত স্লিম বডির মধ্যেই এই ফোনে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, পাশাপাশি মিলিটারি-গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ ডিউরেবিলিটি সার্টিফিকেশনও দেওয়া হয়েছে।
ক্যামন ৫০-এ সম্পূর্ণ টেকনো এআই স্যুইট অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে আপগ্রেডেড এলা (Ella) অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ-টু-ভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস ও এআই লাইটমাস্টার ২.০-এর মতো সুবিধা। এই ফোনে তিনটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়া প্রথম তিন বছর, প্রতি বছর বিনামূল্যে ৫০ জিবি টেকনো ক্লাউড স্টোরেজও প্রদান করা হবে।
এর ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ডিভাইসটি এখন দেশব্যাপী টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে।
ফ্ল্যাগশিপ ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি-র আগমন
ক্যামন ৫০ সিরিজের ফ্ল্যাগশীপ মডেল হিসেবে ‘ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি’ লঞ্চের ঘোষণা দিয়েছে টেকনো। এই মডেলেও রয়েছে টপ-টায়ার ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস মেইন ক্যামেরায় রয়েছে বড় ১/১.৫৬ ইঞ্চি সেন্সর, যা কম আলোতেও অসাধারণ ডিটেইল ধরে রাখতে সক্ষম। এছাড়াও এই ফ্ল্যাগশিপ মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের থ্রিএক্স অপটিক্যাল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং দুর্দান্ত এআই ৬০এক্স সুপারজুম প্রযুক্তি। সুপারজুম ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি যেকোনো আলোতেই নিখুঁত ছবির নিশ্চয়তা দেয়। লাইভ ফটো ও আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা আগ্রহী ফটোগ্রাফারদের জন্য আরও সৃজনশীলতার দুয়ার খুলে দেবে।
পারফরম্যান্সের জন্য এতে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর এবং আই-কেয়ার প্রযুক্তিসংবলিত ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ১.৫কে ডিসপ্লে রাখা হয়েছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় চার্জ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আইপি৬৮/৬৯/৬৯কে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন ডিভাইসটির স্থায়িত্ব নিশ্চিত করে।
ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি-তে আপগ্রেডেড এলা অ্যাসিস্ট্যান্টের সাথে সম্পূর্ণ টেকনো এআই স্যুইট যুক্ত রয়েছে, যা দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকে নিয়ে যায় নতুন মাত্রায়। তিনটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছরের সিকিউরিটি আপডেটের পাশাপাশি প্রথম তিন বছরে বিনামূল্যে ৫০ জিবি টেকনো ক্লাউড স্টোরেজ সুবিধাও পাওয়া যাবে। অতি শীঘ্রই বাজারে পাওয়া যাবে ক্যামন ৫০ আলট্রা ফাইভজি-এর ৮ জিবি+২৫৬ জিবি ও ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টগুলো।
পোভা সিরিজে যুক্ত হলো পোভা কার্ভ ২ ফাইভজি
ক্যামন সিরিজের পাশাপাশি পোভা সিরিজের নতুন মডেল পোভা কার্ভ ২ ফাইভজি-তে রয়েছে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার মেগা ব্যাটারি। রেগুলার ব্যবহারে এটি এক চার্জে টানা ৩ দিন চলবে। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির বডি অত্যন্ত স্লিম, মাত্র ৭.৪২ মিলিমিটার পুরু। ৪৫ ওয়াট সুপার চার্জ ও ইন্টেলিজেন্ট চার্জিং সুবিধা ব্যাটারি খুব দ্রুত রিফুয়েল করে।
নান্দনিক ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইনের সাথে কর্নিং গরিলা গ্লাস ৭-আই প্রটেকশন ও এসজিএস-অনুমোদিত ১.৫ মিটার ড্রপ রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে। উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ২৩০৪ হার্জ পিডব্লিউএম ডিমিং ও ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস সমৃদ্ধ ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেতে রিফ্রেশ রেট ১৪৪ হার্জ।
পোভা কার্ভ ২ ফাইভজিতে রয়েছে যুগান্তকারী ট্রিপল-চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর, নেটওয়ার্ক সিগন্যাল বুস্টের জন্য জি১ ডুয়াল সিগন্যাল চিপসেট এবং এসই১ ওয়াইফাই চিপসেট। ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার ও ইউটিউবের জন্য রয়েছে ফুল-লিংক এআই নয়েজ ক্যান্সেলেশন। এলা ২.০ অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব স্মার্ট সামারি, এআই রাইটিং ও ব্যাকগ্রাউন্ড রিমুভার/এক্সটেন্ডার-এর মতো ইন্টেলিজেন্ট ফিচার ডিভাইসটিকে আরও শক্তিশালী করেছে। আইপি৬৪ সার্টিফিকেশন ও টাচ ট্রান্সফার ক্যাপাবিলিটি অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ সুইচ করা অত্যন্ত সহজ করে তোলে। পোভা কার্ভ ২ ফাইভজি-তে দুটি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট ও ৩ বছরের সিকিউরিটি প্যাচের নিশ্চয়তা রয়েছে। ডিভাইসটি এখন দেশব্যাপী টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৩৬,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
অসাধারণ ডিজাইন ও প্রিমিয়াম ক্যামেরা থেকে শুরু করে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও স্মার্ট এআই—সব ক্ষেত্রেই টেকনোর লক্ষ্য বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পৌঁছে দেওয়া। ক্যামন ৫০ ও পোভা কার্ভ ২ ফাইভজি এখন বাজারে পাওয়া যাচ্ছে, আর শীঘ্রই আসছে ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি। এই ডিভাইসগুলোর মাধ্যমেই ট্রেন্ড-সেটিং ও ইউজার-সেন্ট্রিক প্রযুক্তির জায়গায় টেকনোর অবস্থান আরও সুসংহত হবে।
আরো তথ্যের জন্য টেকনোর অফিশিয়াল ওয়েবসাইট www.tecno-mobile.com/bd অথবা ফেসবুক পেজে ভিজিট করুন।

