আগামীর সময়

মজুত তেলে চলবে কতদিন, জানাল জ্বালানি মন্ত্রণালয়

মজুত তেলে চলবে কতদিন, জানাল জ্বালানি মন্ত্রণালয়

ফাইল ছবি

দেশে জ্বালানি তেলের (বিশেষ করে ডিজেল ও অকটেন) সরবরাহ সংকটে গ্রাহক ও পরিবহন মালিকরা তীব্র ভোগান্তিতে পড়েছেন। পাম্পগুলোতে তেল না পেয়ে অনেকেই খালি হাতে ফিরছেন, কোথাও কোথাও ‘তেল নেই’ ঝুলছে সাইনবোর্ড।

জ্বালানি তেল না পাওয়া নিয়ে ভোক্তাদের অসন্তোষের মধ্যে এবার পর্যাপ্ত তেল মজুত থাকার কথা জানিয়েছে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ আছে দেশ জানাল জ্বালানি মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে জ্বালানি বিষয়ে তথ্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

‘জ্বালানি তেল পর্যাপ্ত মজুত আছে, কোনো সংকট নেই। এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ, সময়মতো সব জাহাজ পৌঁছালে পরের মাসেও সংকট হবে না’

‘ডিপো থেকে যথা নিয়মে সরবরাহ স্বাভাবিক রয়েছে, আতঙ্কে মানুষ বেশি তেল নিচ্ছে। ভিআইপিদের বাড়তি তেল দেওয়ার সুযোগ নেই’— জানালেন মনির হোসেন চৌধুরী।

‘৪৮২৪ অভিযানে ১ কোটি ৪৩৫ টাকা জরিমানা করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ২১ জনকে। এ ছাড়া উদ্ধার হয়েছে ৩ লাখ ৭২ হাজার লিটার তেল’— জানালেন সরকারের এই কর্মকর্তা।

তেল আমদানির বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের এই যুগ্মসচিব জানিয়েছেন, ‘বিদ্যুৎ, সার উৎপাদনে চাহিদা মতোই গ্যাস দেওয়া হচ্ছে। উজবেকিস্তান, সিঙ্গাপুরসহ মধ্য এশিয়া থেকে চেষ্টা চলছে জ্বালানি আমদানির।’

    শেয়ার করুন: