হাসপাতালে আরও ২২ ডেঙ্গুরোগী

সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২২ জন হাসপাতালে ভর্তি। কারো মৃত্যু নেই। রবিবার (২২ ফেব্রুয়ারি) ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন। চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন। ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন।
এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২১ জন ডেঙ্গুরোগী। চলতি বছরে এ নিয়ে মোট এক হাজার ৩৪১ জন রোগী ছাড়পত্র পেলেন। তবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৪৩২ জন, যার ৬৪ শতাংশ পুরুষ এবং ৩৬ শতাংশ নারী। চলতি বছর ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত এক লাখ দুই হাজার ৮৬১ জন। মৃত্যু হয় মোট ৪১৩ জনের। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত এক লাখ এক হাজার ২১৪ জন। মৃত্যু হয় মোট ৫৭৫ জনের। আর ২০২৩ সালে মৃত্যু হয় ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৭০৫ জনের। হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

