আগামীর সময়

মৃত্যু নেই, ডেঙ্গুতে নতুন রোগী ৩১ জন

মৃত্যু নেই, ডেঙ্গুতে নতুন রোগী ৩১ জন

সংগৃহীত ছবি

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে কারও মৃত্যু হয়নি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয় জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয় জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চার জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুই জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৩০৯ জন। এসময়ে মোট এক হাজার ২২৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    শেয়ার করুন: